শীতকাল মানেই আমলকি! আর আমলকির মোরব্বা হলে তো কথাই নেই… প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ক্রোমিয়াম, জিঙ্ক ও কপারের মতো খনিজে ঠাসা এই মোরব্বা। আমলকির মোরব্বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সংক্রমণ এবং সর্দি-কাশির সমস্যা থেকেও সুরক্ষা দেয়। কেউ চিনি দিয়ে আমলকির মোরব্বা তৈরি করেন, কেউ গুড় ব্যবহার করেন। চাইলে গুড় ও চিনি দুটো মিশিয়েও বানানো যায় এই মোরব্বা। বাড়িতে কীভাবে বানাবেন এই মোরব্বা? কী মেশালে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে?

