Headlines

Mamata Banerjee: ‘আজকে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ছে’, কালীপুজোর আগে সন্ধ্যায় বাড়ির সামনে আক্ষেপ মমতার | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

অন্যান্য বছর বাড়ির কালীপুজো নিয়েই ব্যস্ত থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এক বছরেই বদলে গিয়েছে সেই ছবি৷

কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি ফেসবুক থেকে
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি ফেসবুক থেকে

গত বছরও কালীপুজোকে ঘিরে জমজমাট থাকত হরিশ চ্যাটার্জী স্ট্রিট৷ কারণ খোদ তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় হাজির হচ্ছেন রাজ্যের নেতা মন্ত্রী থেকে শুরু করে তাবড় ভিআইপি-রা৷

এক বছরের মধ্যেই ক্ষমতা হারানোর পর এ বছরের কালীপুজোর আগের দিন সন্ধ্যায় সেই হরিশ চ্যাটার্জী স্ট্রিটের সামনেই অন্য মেজাজে দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে৷ কালীপুজোর আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের সংঘাত নিয়েই কার্যত দিনভর ব্যস্ত থাকতে হল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ শেষ পর্যন্ত সন্ধ্যাবেলা খানিক হতাশা এবং আক্ষেপের সুরেই নন্দীগ্রাম আন্দোলনের কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷

শনিবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার আজকে মনে পড়ছে নন্দীগ্রামের আন্দোলনের কথা। কালীপুজোর দিন অত্যাচার হয়েছিল, তার আগের দিন অত্যাচার হয়েছিল। আমি তৃণমূল ভবনে বসে ছিলাম। তখন আমি ওখানে বসে বসে বন্দুকের গুলির শব্দ শুনেছিলাম। আজকে এখানে বসে বুলডোজারের শব্দ শুনব। আপনি বুলডোজার চালাবেন আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালিয়ে দিন। আমি বিজেপি দলকে দোষারোপ করছি না। আমি পুলিশ, প্রশাসনকে দোষ দিচ্ছি৷

শুক্রবার অভিষেকের সঙ্গে পুলিশের সংঘাত নিয়ে মমতার অভিযোগ, কালীঘাট থানা ছোটবাবু এক গদ্দারের সঙ্গে বসে মিটিং করেছিল। সব ভিডিও আমি পেয়েছি। আমি কলকাতাতেই থাকব। পুজোর এই তিন চারটে দিন দয়া করে অশান্তি ডেকে আনবেন না। আমাদের ছেলেমেয়েদের গ্রেফতার করলে যেখানে গ্রেফতার করবে, সেখানে বসে অনশন শুরু করবেন। কোনও এক মন্ত্রী বা নেতা অভিষেককেও এনকাউন্টার করবে বলেছে। এনকাউন্টার কিন্তু লিগাল নয়। সামনে মায়ের মন্দির। মায়ের কাছে শক্তি চাইব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *