Last Updated:
Kolkata Metro Special Service: দক্ষিণেশ্বর-কালীঘাটে পুজো দিতে যাবেন? কালীপুজোয় ব্লু, গ্রিন ও ইয়েলো লাইনে বাড়তি মেট্রো, জেনে নিন সময়সূচি।
কলকাতা: কালীপুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে বিশেষ মেট্রো পরিষেবার ব্যবস্থা করছে কলকাতা মেট্রো। আগামী ৮ নভেম্বর, রবিবার ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে বাড়ানো হচ্ছে মেট্রো চলাচলের সংখ্যা। বিশেষ করে দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়া মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্লু লাইন: কালীপুজোর দিন ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে। এর মধ্যে ৭৬টি আপ এবং ৭৬টি ডাউন পরিষেবা থাকবে। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। দক্ষিণেশ্বর থেকেও প্রথম মেট্রো ছাড়বে একই সময়ে।
গ্রিন লাইন: এই লাইনে মেট্রোর সংখ্যা ১১১ থেকে বাড়িয়ে ১২৩ করা হচ্ছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায়। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। দুই দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।
আবীর ঘোষাল

