আবেদনের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে গেজেটেড অফিসার, বিধায়ক অথবা সাংসদের কাছ থেকে প্রাপ্ত ভাল নৈতিক চরিত্রের শংসাপত্র, ভোটার কার্ড ও আধার কার্ডের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি, জন্ম শংসাপত্র অথবা স্কুলের পাস সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র এবং বসবাসের প্রমাণপত্র জমা দিতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি যথাযথভাবে প্রত্যয়িত করে সংযুক্ত করতে হবে।
