Headlines

মাদকমুক্ত বাংলা গড়তে রাজ্যজুড়ে বড় অভিযান! ৮ দিনে গ্রেফতার ৩৭৮, উদ্ধার ৬৪ কোটি টাকার মাদক ও নগদ | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

বিশেষ করে যুবসমাজকে মাদকের নেশা থেকে দূরে রাখতে গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। মাদক কারবারের বিরুদ্ধে কোনওরকম আপস নয়, এই বার্তাই দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতরের তরফে। মাদকমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যেই এই বিশেষ অভিযান বলে জানিয়েছে রাজ্য সরকার। 

মাদকমুক্ত বাংলা গড়তে রাজ্যজুড়ে বড় অভিযান
মাদকমুক্ত বাংলা গড়তে রাজ্যজুড়ে বড় অভিযান

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মাদক কারবারের বিরুদ্ধে বড়সড় অভিযান রাজ্য সরকারের। মাত্র আট দিনের অভিযানে রাজ্যজুড়ে গ্রেফতার করা হয়েছে ৩৭৮ জনকে। উদ্ধার হয়েছে মাদক ও নগদ অর্থ মিলিয়ে প্রায় ৬৪ কোটি টাকার সামগ্রী। শনিবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মাদকমুক্ত বাংলা গড়তে আগামী দিনেও কড়া পদক্ষেপের বার্তা দিয়েছে রাজ্য সরকার।

গত ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় মাদক কারবারের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হয়। এই আট দিনে মোট ২১২টি মাদক সংক্রান্ত মামলা দায়ের হয়েছে। সেই সমস্ত মামলায় গ্রেফতার করা হয়েছে ৩৭৮ জনকে। রাজ্য সরকারের দাবি, মাদক কারবার বন্ধ করার পাশাপাশি এই ব্যবসার সঙ্গে যুক্ত বড় চক্রগুলিকে চিহ্নিত করাই এই অভিযানের অন্যতম লক্ষ্য।

মুখ্যমন্ত্রীর দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, অভিযানে ২১.৫ কেজি হেরোইন, ব্রাউন সুগার ও মরফিন উদ্ধার হয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে ৮৪০ কেজি গাঁজা। উদ্ধার হয়েছে ৩ লক্ষ ৬৭ হাজার ইয়াবা ও অন্যান্য মাদক ট্যাবলেট। এছাড়াও কোডিনযুক্ত ১৩ হাজার ৮১৩ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে।

শুধু মাদক উদ্ধার বা গ্রেফতার নয়, বেআইনি মাদক কারবারের আর্থিক যোগ খুঁজতেও বিশেষ গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই ১১০ জন অভিযুক্তের বিরুদ্ধে ৬৮টি আর্থিক তদন্ত শুরু হয়েছে। মাদক কারবারের সঙ্গে যুক্ত প্রায় ১ কোটি টাকার সম্পত্তিও আটক করা হয়েছে।

অন্যদিকে, এই বিশেষ অভিযানে ১০১ কোটি টাকার আগে বাজেয়াপ্ত করা মাদক নষ্ট করা হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় ৩০০ বিঘার বেশি জমিতে বেআইনিভাবে গাঁজা চাষ ধ্বংস করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতেও একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে মোট ২১৫টি সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলির মাধ্যমে প্রায় ৭৭ হাজার মানুষের কাছে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *