Last Updated:
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ফের বিক্ষোভ স্থানীয়দের। জন্মদিনের অনুষ্ঠানের জন্য রাস্তা ব্যারিকেড করে রাখায় কালীপুজোর প্রতিমা নিয়ে যেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ পটুয়াপাড়ার বাসিন্দাদের। শনিবার দুপুরেও এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কালীঘাটে।
কলকাতা: কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয় মানুষদের৷ শুক্রবার রাতের আঁচ অব্যাহত শনিবার দুপুরেও৷ বিক্ষোভকারীদের অভিযোগ, ওই অঞ্চলে অভিষেকের জন্মদিনের অনুষ্ঠানকে ঘিরে ব্যরিকেড করে রাখা হয়েছে, যে কারণে কালীপুজোর প্রতিমা নিয়ে যেতে তৈরি হয়েছে সমস্যা৷ ‘‘এখানে ব্যরিকেড তৈরি করে রাখা হয়েছে, মানুষ কি পুজো দেবে না৷ রাস্তা দখল করে নিজের বার্থডে সেলিব্রেট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়’’, বক্তব্য এক বিক্ষোভকারীর৷
প্রসঙ্গত, যে অঞ্চলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সেখানেই রয়েছে পটুয়াপাড়া৷ পটুয়াপাড়া থেকে কালীপুজোর প্রতিমা নিয়ে যেতে পারছেন না স্থানীয়রা, এমনটাই অভিযোগ৷ মৃৎশিল্পীর থেকে ঠাকুর নিয়ে যেতে পারছেন না স্থানীয়রা, এমনটাই অভিযোগ তুলে কালীঘাটে বিক্ষোভ দেখান স্থানীয়রা৷
[এটি একটি ব্রেকিং নিউজ৷ এ বিষয়ে প্রয়োজনীয় ও অতিরিক্ত তথ্য সংশ্লিষ্ট প্রতিবেদনটিতে আপডেট করা হবে শীঘ্রই৷ খবরটি সামগ্রিক ভাবে জানতে প্রতিবেদনটি রিফ্রেশ করতে থাকুন]

