Headlines

Accident : গুগল ম্যাপ দেখে বাইক চালানোই কাল! দুর্গাপুরে এক ব্যক্তির সঙ্গে যা হল, শোরগোল পড়ে গেল গোটা এলাকায় | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

Durgapur : এক বাইকার গুগল ম্যাপ দেখে বাইক চালাতে গিয়ে পড়লেন গিয়ে খাদে। দুর্গাপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকায়।

গর্তে পড়লেন বাইকার। প্রতীকী ছবি।
গর্তে পড়লেন বাইকার। প্রতীকী ছবি।

কলকাতা : গুগল ম্যাপ দেখে বাইক চালানোই কাল হল! দুর্গাপুরের পাণ্ডবেশ্বর এলাকায় এক ব্যক্তি গুগল ম্যাপ দেখে বাইক চালিয়ে চরম বিপদে পড়লেন।

বাইক সমেত খোলা মুখ খাদে পড়ে গুরুতর আহত এক বাইক চালক। বাইক চালকের নাম প্রসূন ব্যানার্জি। তিনি কাঁকসার বসুধা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় কেবল অপারেটর তিনি।

গতকাল রাতে কেবিলের কাজের জন্য পাণ্ডবেশ্বর এলাকায় একটা গ্রামে যাচ্ছিলেন তিনি। রাস্তা খুঁজতে সুবিধার জন্য তিনি গুগল ম্যাপ দেখে রাস্তা নির্ণয় করছিলেন, এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে। পাণ্ডবেশ্বরে মহালক্ষী নামে একটি খোলা মুখ খননের কাজ চলছে বিভিন্ন এলাকায়। আর সেই কারণেই বহু রাস্তাঘাট খনির আওতায় চলে এসেছে।

প্রসন বাবু ম্যাপ দেখে একটা পিচ রাস্তা ধরেছিলেন গতকাল রাতে। হঠাৎ রাস্তার মাঝে গর্তে পড়ে যান তিনি বাইক নিয়েই। প্রায় ৩০ ফুট গভীর গর্তে বাইক সমেত পড়ে যান প্রসুন বাবু। ওই অঞ্চল যে খনির ভিতর দিয়ে গিয়েছে, আঁচ করতে পারেননি তিনি। জানা গিয়েছে, দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন।

জানা গিয়েছে, বাইক ভাল গতিতেই চলছিল। রাস্তার বড় অংশ ভেঙে যে খাদ তৈরি হয়েছে, গুগল ম্যাপে সেটা ধরা পড়েনি। এর পরই তিনি বাইক সমেত খাদে পড়ে যান। গোটা রাত তাঁর কোনও খোঁজ না থাকায় পরিবারের লোকজন পুলিশের কাছে যান। এর পর তাঁর মোবাইলের লোকেশন ট্রেস করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *