Headlines

CPIM TMC Relation: ‘সিপিআইএম-এর সুর টেনেই সিস্টার মমতা ব্যানার্জি বলেছিলেন..,’ বাংলা বিরোধী দলনেতার পোস্টের জবাব দিলেন বেবি | লেটেস্ট দেশের খবর


Last Updated:

CPIM TMC Relation: ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন একটি ছবি৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে কথা বলছেন এমএ বেবি। ছবির সঙ্গে রয়েছে সার্ত্রের উদ্ধৃত একটি মন্তব্য, “You can’t fix a mind that enjoys being wrong.”

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন এমএ বেবি
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কী বললেন এমএ বেবি

নয়াদিল্লি: রামলীলা ময়দানে পাশাপাশি দেখা গিয়েছে তাঁদের৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে এমএ বেবির কথা বলার ছবি ঘুরছে সোশাল মিডিয়ায়৷ এর আগেও বেবির ডাকা বিজেপি বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন মমতা৷ তাহলে কি পশ্চিমবঙ্গেও পাশাপাশি দেখা যাবে চিরশত্রু বাম এবং মমতাকে? গত ১৫ বছরের যাবতীয় দুর্নীতির অভিযোগের দায়ভারও কি ভাগ করে নেবে বামফ্রন্ট? নয়াদিল্লিতে সিপিআইম সাধারণ সম্পাদক এমএ বেবিকে এবিষয়ে প্রশ্ন করা হলে কী উত্তর দিলেন তিনি? কী-ই বা বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সোশাল কটাক্ষ নিয়ে?

‘একত্রিত হয়েছি, কারণ…’

এদিন মমতা ‘ঘনিষ্ঠতা’ প্রসঙ্গে বেবিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা কেন্দ্রীয়স্তরে একত্রিত হয়েছি বিজেপি বিরোধী শক্তিকে একত্রিত করতে। ইন্ডি ব্লকের অংশ হিসাবেই একসাথে হাঁটছি৷ কারণ বর্তমানে ভারত একটা বড় রাজনৈতিক সঙ্কটের মুখে দাঁড়িয়ে৷ সংবিধানিক অধিকার ভূলুণ্ঠিত হচ্ছে৷ যার পিছনে নরেন্দ্র মোদির সরকার রয়েছে৷ রয়েছে আরএসএস৷ ইন্ডি ব্লক ভারতের অন্তর্ভুক্তিমূলক ভারতীয় সংস্কৃতির জন্য লড়াই করতে চাইছে৷’’

তবে পাশাপাশি তিনি জানান, ‘‘কিন্তু রাজ‍্যস্তরে কী হবে সেটা বাংলাই হোক কিংবা কেরল সেটা ঠিক করবে সংশ্লিষ্ট রাজ‍্যের নেতৃত্বই৷ তবে জাতীয় স্তরে অন্যান্য একজোট হয়ে মতপার্থক্য ভুলে কাজ করতে হবে৷’’

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পোস্ট প্রসঙ্গে

এদিন সোশাল মিডিয়ায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং এমএ বেবির ছবি শেয়ার করে ফরাসি দার্শনিক জঁ-পল সার্ত্রের উদ্ধৃতি তুলে ধরেন৷ ক্যাপশনে লেখা ছিল, “You can’t fix a mind that enjoys being wrong.” বাংলায় যার অর্থ, “যে মন ভুল করতেই আনন্দ পায়, তাকে ঠিক করা যায় না।”

এ প্রসঙ্গে বেবি-র প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘উনি এলওপি হয়ে নিজের ‘মাস্টারে’র হয়েই কথা বলেন। ওঁকে ক্রিয়েট করেছে বিজেপি। সবাই সেটা জানে৷ যখন সিস্টার মমতা ব্যানার্জি ওঁকে বহিষ্কার করেছিলেন, তখন উনি সিপিআইএম-কে কমপ্লিমেন্ট করেছিলেন, বলেছিলেন, এখন উনি বুঝছেন, কেন ঋতব্রতকে বহিষ্কার করেছিলাম আমরা।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *