তবে এই মায়াবী ফ্রেমের নেপথ্যে লুকিয়ে রয়েছে এক করুণ বাস্তব। গত দু’মাসেরও বেশি সময় ধরে ভাদুলিয়া, শিরশী, বাঘঘরা, কাননডিহি কিংবা ডুমুরকোটার মতো বিস্তীর্ণ এলাকায় শতাধিক হাতির তাণ্ডবে তটস্থ জঙ্গলমহল। খেতের পাকা ধান ঘরে তোলার আগেই হাতির হানায় নষ্ট হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কয়েকশো চাষি। বুধবারের ঘটনার পরেও স্থানীয়দের মধ্যে বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভের আগুন তীব্র হয়েছে। ফলে একদিকে ফলানো ফসল হারানোর আশঙ্কা, অন্যদিকে জীবনের ঝুঁকি— দুইয়ের মাঝেই কাটছে তাঁদের দিনরাত।
