Last Updated:
Dhanteras Gold Coin Offer: ধনতেরসে সোনা কেনার পরিকল্পনা? এবার ৭৮% পর্যন্ত ছাড়ে সোনার কয়েন মিলছে। Swiggy Instamart ও Blinkit-এ কোন ব্র্যান্ডের কয়েন কত দামে পাওয়া যাচ্ছে, একনজরে দেখে নিন।
ধনতেরসে সোনা কেনার চল বহুদিনের। এই সময়ে সোনার দামে কিছুটা স্বস্তি থাকায় অনেকেই শুভদিনে সোনা কেনার পরিকল্পনা করেন। ব্যাঙ্ক, পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের পাশাপাশি বিনিয়োগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হিসেবেও সোনার গুরুত্ব রয়েছে। দীর্ঘমেয়াদে সম্পদের বৈচিত্র্য আনতে সোনায় বিনিয়োগ অনেকের কাছেই আকর্ষণীয় বিকল্প হয়ে উঠেছে। ধনতেরসে সোনা কেনার হিড়িক এতটাই বেড়েছে যে Swiggy Instamart-এও সোনা-রুপোর কয়েন পাওয়া যায় ৷
সোনার দোকানে লম্বার লাইন দেওয়ার সময় না থাকলে Swiggy Instamart আপনার জন্য দারুণ একটি সুযোগ হতে পারে ৷ এবছর
ধনতেরস উপলক্ষে Swiggy Instamart-এ সোনা-রুপোর কয়েনে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। এখানে ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার কয়েনের মধ্যে সবচেয়ে সস্তার ডিল পাওয়া যাচ্ছে কল্যাণ জুয়েলার্সের ফ্লাওয়ার ডিজাইনের গোল্ড কয়েনে। ২৬,০০০ টাকা MRP-এর এই কয়েনটি ৪৩ শতাংশ ছাড়ের পর মাত্র ১৪,৫৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। ১ গ্রাম সোনার কয়েনের ক্ষেত্রে এটিই সবচেয়ে কম দামের ডিল।
এছাড়াও Mia by Tanishq-এর ১ গ্রাম ২৪ ক্যারেট Lotus Gold Coin ২২,০০০ টাকার পরিবর্তে ২৪ শতাংশ ছাড়ে ১৬,৬৩৯ টাকায় তালিকাভুক্ত রয়েছে। অন্যদিকে, Malabar-এর ১ গ্রাম Lakshmi Gold Coin ২৭ শতাংশ ছাড়ের পর পাওয়া যাচ্ছে ১৫,৮৭৯ টাকায়।
Instamart-এ কল্যাণ জুয়েলার্সের ১০ গ্রাম Lakshmi Silver Coin-এ রয়েছে ৭৮ শতাংশের বড় ছাড়। ফলে এটি মাত্র ২,১৬৯ টাকায় কেনা যাচ্ছে। অন্যদিকে, Giva-এর ১০ গ্রাম Lakshmi-Ganesha ডিজাইনের রুপোর কয়েন ৭৫ শতাংশ ছাড়ের পর ২,৪৯৯ টাকায় এবং Malabar-এর ১০ গ্রাম রুপোর কয়েন ৪৩ শতাংশ ছাড়ের পর ২,৮২৯ টাকায় পাওয়া যাচ্ছে।
কেনার আগে এই বিষয়গুলি অবশ্যই খেয়াল রাখুন
কুইক-কমার্স অ্যাপে পাওয়া এই ছাড়গুলি আকর্ষণীয় হলেও অনলাইনে সোনা-রুপো কেনার সময় গ্রাহকদের সতর্ক থাকা প্রয়োজন। কোনও অ্যাপ থেকে অর্ডার করার আগে কয়েনটির সঠিক ওজন, ২৪ ক্যারেট বা ৯৯৯ বিশুদ্ধতা, হলমার্ক বা প্রামাণিকতার সার্টিফিকেশন এবং ট্যাম্পার-প্রুফ প্যাকেজিং সম্পর্কে ভালোভাবে তথ্য দেখে নিন।
শুধু ছাড়ের শতাংশ দেখে সিদ্ধান্ত না নিয়ে, কয়েনটির বর্তমান বাজারমূল্য, বিক্রেতার বিশ্বাসযোগ্যতা এবং চূড়ান্ত দামের সঙ্গে তুলনা করে তারপর কেনাকাটা করাই বুদ্ধিমানের কাজ।

