Headlines

Mamata Banerjee: ‘অজয় নন্দা আপনি পদত্যাগ করুন’, চোরবাগান কাণ্ডে কলকাতার নগরপালের ইস্তফা দাবি মমতার | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

অভিষেকের সঙ্গে পুলিশের তর্কাতর্কির ঘটনায় এ দিন সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মীদের শান্ত থাকতে অনুরোধ করেন তিনি৷

অজয় নন্দার পদত্যাগ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷
অজয় নন্দার পদত্যাগ দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের৷

কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দার পদত্যাগ দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল কালীঘাটের হরিশ চ্যাটার্জী স্ট্রিট৷ রাস্তা আটকে জন্মদিন পালন নিয়ে পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন অভিষেক৷

সেই ঘটনার প্রতিবাদে আজ সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী৷ সেই প্রসঙ্গেই পুলিশ কমিশনার অজয় নন্দার পদত্যাগ দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ চোরবাগানের পুজোয় বিপর্যয়ের ঘটনার দায় নিয়ে নগরপালের পদ থেকে অজয় নন্দার ইস্তফা দেওয়া উচিত বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী৷

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অজয় নন্দাজি কি আমাকে শুনতে পাচ্ছেন৷ বিনীত গোয়েল নিজে থেকেই পদত্যাগ করেছিলেন, আমরা কিছু করিনি৷ চোরবাগানের ঘটনায় আপনি প্রথমে পদত্যাগ করুন৷ অজয় নন্দা মাস্ট রিজাইন৷’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন, পুলিশ নিজের দায়িত্ব পালন করছে না৷ পুলিশের বিরুদ্ধে মহিলাদের উপরেও হামলা চালানোর অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *