Headlines

Janmashtami 2026: বাড়িতে তৈরির সময় নেই? দোকান থেকেই সটান গোপালের থালায় তালের নানা পদ, জন্মাষ্টমী স্পেশাল বড়া, মালপোয়ার দাম কত? দেখুন তালিকা | Burdwan sweet sellers offer traditional Janmashtami items including Taler Bora and unique Taler Pulao for festive offerings | পূর্ব বর্ধমান


Last Updated:

Janmashtami 2026: ব্যস্ততার যুগে জন্মাষ্টমীর গোপালের ভোগ জোগাড়ে ভরসা এখন মিষ্টির দোকান। বর্ধমানে জন্মাষ্টমী উপলক্ষে ৪০০ টাকা কেজি দরে বিকোচ্ছে বিশেষ তালের পোলাও। মাত্র ৬ টাকায় মিলছে তালের বড়া। এর ফলে ব্যবসায়ীদের যেমন লাভ হচ্ছে, তেমনই সুবিধা হচ্ছে গৃহস্থের।

+

মিষ্টির

মিষ্টির দোকানে তালের তৈরি সামগ্রীর ব্যাপক চাহিদা

বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী মানেই বাঙালির ঘরে ভোগের আয়োজনে নানা ঐতিহ্যবাহী পদ। তালের বড়া, নারকেল নাড়ু, তিলের নাড়ু, ক্ষীরের নাড়ু, তালের মালপোয়া থেকে ননির হাঁড়ি, সময় বদলানোর সঙ্গে বাড়িতে তৈরি করার চল কিছুটা কমলেও এই স্বাদ হারিয়ে যায়নি। বরং এখন মিষ্টির দোকানেই একসঙ্গে মিলছে জন্মাষ্টমীর নানা ভোগের সামগ্রী। শুধু কালনা নয়, পূর্ব বর্ধমানের বর্ধমান, কাটোয়া, গুসকরা-সহ বিভিন্ন শহরেও জমে উঠেছে জন্মাষ্টমী স্পেশাল মিষ্টির বাজার।

কালনা শহরের এক মিষ্টি বিক্রেতা অভিজিৎ মোদক বলেন, “এবারে তালের বড়ার ভাল চাহিদা রয়েছে, ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।” ব্যবসায়ীদের কথায়, সময়ের অভাবে অনেকেই এখন বাড়িতে সব পদ তৈরি করতে পারছেন না। তাই দোকান থেকে তৈরি ভোগের সামগ্রী কিনেই পুজোর আয়োজন সারছেন। ক্রেতাদেরও পছন্দের তালিকায় রয়েছে তালের বড়া, তালের মালপোয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের নাড়ু ও ঐতিহ্যবাহী মিষ্টি।

আরও পড়ুন: উইকএন্ডেই ঘুরে আসুন দিঘা থেকে, সব প্ল্যান ভেস্তে দিতে আবার তেড়েফুঁড়ে আসছে বৃষ্টি! কবে থেকে?

আবার বর্ধমানের কার্জন গেট সংলগ্ন একটি জনপ্রিয় মিষ্টির দোকানে তালের বড়া, মালপোয়া বিক্রি হচ্ছে ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত দামে। সবমিলিয়ে জেলার মিষ্টির দোকানগুলিতে এখন উৎসবের আমেজ, সঙ্গে রকমারি তালের মিষ্টির আইটেম। সময় বদলেছে, বদলেছে ভোগ তৈরির পদ্ধতিও। তবে জন্মাষ্টমীর ভোগে তালের বড়া, মালপোয়া কিংবা নাড়ুর সেই চেনা বাঙালি স্বাদ এখনও অটুট। এখন বাড়ির হেঁশেলের পাশাপাশি পূর্ব বর্ধমানের মিষ্টির দোকানেও সেই ঐতিহ্যেরই দেখা মিলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *