Headlines

Weekend Short Trip: বর্ষায় কাছেই কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান? বর্ধমানের লবণধারে মোবাইল নয়, চোখ আটকাবে রঙিন আলপনায়! কীভাবে পৌঁছবেন জানুন | Weekend Short Trip monsoon weekend trip labondhar alpana village bardhaman how to reach | লেটেস্ট লাইফস্টাইলের খবর


Last Updated:

Weekend Short Trip: দেওয়ালে দেওয়ায়ে রঙিন আলপনার ছোঁয়া আর চারপাশে নিবিড় শাল-পিয়ালের জঙ্গল! বর্ষার ছুটিতে প্রকৃতির কাছাকাছি শান্ত পরিবেশ পেতে ঘুরে আসুন পূর্ব বর্ধমানের আউশগ্রামের অপরূপ লবণধার গ্রাম থেকে।

+

পূর্ব

পূর্ব বর্ধমানের আউশগ্রামের লবণধার গ্রামের দেওয়ালে আঁকা আলপনা

আউশগ্রাম, বনোয়ারীলাল চৌধুরী: বর্ষার মেঘলা আকাশ, ভেজা মাটির গন্ধ আর সবুজে মোড়া প্রকৃতির টান। এই সময়টায় শহরের কোলাহল থেকে একটু দূরে কোথাও হারিয়ে যেতে কার না মন চায়! আর সেই মনখারাপের ছুটি কাটাতেই ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের আউশগ্রামের লবণধার গ্রামে। অনেকের কাছে এই গ্রাম পরিচিত ‘আলপনা গ্রাম’ নামে। কারণ গ্রামে ঢোকার পথ থেকেই চোখে পড়বে একের পর এক বাড়ির দেওয়ালে আঁকা অসাধারণ সব আলপনা। সাদা-লাল-হলুদ নানা রঙের নকশায় সাজানো দেওয়ালগুলো দেখে মনে হবে, কোনও শিল্পীর ক্যানভাসের ভিতর দিয়ে হাঁটছেন। বাংলার গ্রামীণ সংস্কৃতি, লোকশিল্প আর প্রকৃতির এমন সুন্দর মেলবন্ধন সত্যিই মন ছুঁয়ে যায়।

স্থানীয় বাসিন্দা তথা সাহিত্যিক রাধামাধব মণ্ডল বলেন, “একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামের পাকা বাড়ি, মাটির বাড়ি এবং সেখানকার অন্নপূর্ণা মন্দির, গোবিন্দ মন্দির, শিব মন্দির, রায়দের বিখ্যাত ধর্মরাজ মন্দিরের দেওয়ালে দেওয়ালে বিভিন্ন রকম কারুকাজ বা শিল্পকর্ম এঁকেছে। ফলে এখন গোটা বাংলার ছবি গ্রাম বা লবণধরা পরিচিত ‘শিল্প গ্রাম’ হিসেবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *