কালীমন্দিরে মানত করলেই মেলে সরকারি চাকরি? ৮৬ বছরের প্রাচীন ‘সার্ভিস কালী’কে ঘিরে অগাধ বিশ্বাস! সোনামুখী, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: কালীমন্দিরে মানত করলেই কি মেলে সরকারি চাকরি? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাঁকুড়ার সোনামুখীর ‘সার্ভিস কালী’ মন্দিরকে ঘিরে এমনই এক জনশ্রুতি প্রচলিত রয়েছে। চাকরির আশায় বছরের পর বছর ধরে এই মন্দিরে ছুটে আসেন অসংখ্য বেকার যুবক-যুবতী। তাঁদের বিশ্বাস, মায়ের কাছে মন থেকে মানত করলে বিফলে যায় না সেই প্রার্থনা। আর কালীপুজোর দিন এই মন্দিরে ভক্তদের ঢল নামার অপেক্ষা। এর আগে মানত করে বহু মানুষ চাকরি পেয়েছেন বলে জানা গিয়েছে। এবছর কালীপুজোয় তাঁরাও মায়ের কাছে পুজো দিতে আসবেন বলে খবর।কালীমন্দিরে মানত করলেই মেলে সরকারি চাকরি? ৮৬ বছরের প্রাচীন ‘সার্ভিস কালী’কে ঘিরে অগাধ বিশ্বাস! সোনামুখী, বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: কালীমন্দিরে মানত করলেই কি মেলে সরকারি চাকরি? শুনতে অবিশ্বাস্য লাগলেও বাঁকুড়ার সোনামুখীর ‘সার্ভিস কালী’ মন্দিরকে ঘিরে এমনই এক জনশ্রুতি প্রচলিত রয়েছে। চাকরির আশায় বছরের পর বছর ধরে এই মন্দিরে ছুটে আসেন অসংখ্য বেকার যুবক-যুবতী। তাঁদের বিশ্বাস, মায়ের কাছে মন থেকে মানত করলে বিফলে যায় না সেই প্রার্থনা। আর কালীপুজোর দিন এই মন্দিরে ভক্তদের ঢল নামার অপেক্ষা। এর আগে মানত করে বহু মানুষ চাকরি পেয়েছেন বলে জানা গিয়েছে। এবছর কালীপুজোয় তাঁরাও মায়ের কাছে পুজো দিতে আসবেন বলে খবর।
