Natungram GI Tag Wooden Craft: মুম্বই থেকে কলকাতা কাঁপাবে কাঠের পুতুল! কীভাবে রাতারাতি ১ কোটির বিজনেস কালনায়? জানুন গোপন চমকের উৎস | Natungram GI Tag Wooden Craft kalna natungram wooden dolls got rs one crore order after gi tag before durga puja | লেটেস্ট ব্যবসা-বাণিজ্যের খবর


Last Updated:

Natungram GI Tag Wooden Craft: দুর্গাপুজোর মুখে পূর্ব বর্ধমানের কালনার নতুনগ্রামে অবিশ্বাস্য কাণ্ড! রাতারাতি বদলে গেল একটি সম্পূর্ণ গ্রামের ভাগ্য। নেপথ্যে লুকিয়ে রয়েছে ‘জিআই’ (GI) ট্যাগের মাস্টারস্ট্রোক। জিআই স্বীকৃতি মিলতেই মুম্বই, কলকাতা ও আসানসোলের বড় বড় পুজো মণ্ডপ থেকে ধেয়ে এসেছে প্রায় ১ কোটি টাকার মেগা অর্ডার! দিনরাত হাতুড়ি-বাটালির ছন্দে রাজা-রানি, গৌর-নিতাই ও কাঠপুতুল বানাতে বুঁদ গৌতম ভাস্কর, অর্জুন সূত্রধররা। কীভাবে বিশ্বমঞ্চে বাজিমাত করল বঙ্গশিল্পের এই ঐতিহ্যশালী গ্রাম? জানুন সেই গোপন রহস্য!

+

পূর্ব

পূর্ব বর্ধমানের কালনার নতুনগ্রামে জিআই ট্যাগপ্রাপ্ত বিখ্যাত কাঠের পুতুল

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার অন্তর্গত নতুনগ্রাম। কাঠের পুতুলের জন্য রাজ্যজুড়ে পরিচিত এই গ্রাম। গ্রামে ঢুকলেই চোখে পড়ে কাষ্ঠশিল্পীদের কর্মব্যস্ততা। কোথাও কাঠ খোদাই করে পুতুলের অবয়ব তৈরি হচ্ছে, কোথাও আবার চলছে রং ও সাজসজ্জার কাজ। শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় কাঠের টুকরো হয়ে উঠছে রাজা-রানি, গৌর-নিতাই, দুর্গা, পেঁচা থেকে শুরু করে নানা ধরনের পুতুল।

দুর্গাপুজো যত এগিয়ে আসছে, ততই বাড়ছে নতুনগ্রামের শিল্পীদের ব্যস্ততা। কারণ, পুজোর মণ্ডপ সাজাতে এই গ্রামের কাঠের পুতুলের চাহিদা রয়েছে বিভিন্ন প্রান্তে। এবছরও আসানসোল, কলকাতা, মুম্বই-সহ একাধিক জায়গা থেকে অর্ডার এসেছে। শিল্পীদের তৈরি রাজা-রানি, গৌর-নিতাই, দারোয়ান, দুর্গা-সহ বিভিন্ন কাঠের মূর্তি ও পুতুলে সাজবে একাধিক পুজো মণ্ডপ। শিল্পী গৌতম ভাস্কর বলেন, “এবারে আমি দুর্গাপুজোর জন্য প্রায় দু’লক্ষ টাকার অর্ডার পেয়েছি। আমার তৈরি কাঠের শিল্পকলা যাবে আসানসোল এবং মুম্বই। এই দুর্গাপুজোর সময় আমরা দুর্গাপুজোর আগে খুবই ব্যস্ত থাকি।”

আরও পড়ুন: হাতে সময় নেই! হিঙ্গলগঞ্জ থেকে স্যান্ডেলবিলে হু হু করে বাড়ছে গণপতি বাপ্পার চাহিদা, লক্ষ্মীলাভের মুখ দেখছেন শিল্পীরা

শিল্পীদের কথায়, পুজোর মরশুমে মূলত মণ্ডপসজ্জার কাজ নিয়েই তাঁদের ব্যস্ততা বাড়ে। পাশাপাশি পুজোর সময় বিক্রির জন্য কলকাতার বাজারেও নিয়ে যাওয়া হয় তাঁদের তৈরি শিল্পকর্ম। নতুনগ্রামের কাঠের পুতুলের শিল্পীদের জন্য এবছরের পুজো মরশুমে আরও একটি বড় প্রাপ্তি GI স্বীকৃতি। শিল্পীদের দাবি, GI স্বীকৃতি পাওয়ার পর থেকেই তাঁদের তৈরি কাঠের পুতুলের প্রতি মানুষের আগ্রহ ও চাহিদা বেড়েছে। দূর-দূরান্ত থেকে আসছে নতুন অর্ডার। শিল্পীদের মুখেও তাই খুশির ছাপ। শিল্পী অর্জুন সূত্রধর বলেন, “কিছুদিন আগেই আমাদের নতুন গ্রামের কাঠের পুতুল জিআই ট্যাগ পেয়েছে। এরপর থেকে আমাদের অর্ডারও বেশি আছে এবং কাজের চাপও বেড়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *