Headlines

West Bengal New Industrial Policy 2026 পশ্চিমবঙ্গকে শিল্পের নতুন কেন্দ্র গড়ার লক্ষ্য, ২০২৬-এর শিল্পনীতি নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী | লেটেস্ট কলকাতার খবর


Last Updated:

West Bengal New Industrial Policy 2026: দেশি-বিদেশি বিনিয়োগ টানতে বড় উদ্যোগ রাজ্যের, নতুন শিল্পনীতিতে একাধিক বিশেষ সুবিধার ঘোষণা মুখ্যমন্ত্রীর।

২০২৬-এর শিল্পনীতি নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী
২০২৬-এর শিল্পনীতি নিয়ে আশাবাদী শুভেন্দু অধিকারী

কলকাতা: বাংলায় শিল্প ও বিনিয়োগ বাড়াতে নতুন শিল্পনীতি ২০২৬ নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন শিল্পনীতির মাধ্যমে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম প্রধান শিল্প ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। শুক্রবার সমাজমাধ্যমে পোস্ট করে নতুন শিল্পনীতি নিয়ে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মুখ্যমন্ত্রীর দফতরের তরফেও নতুন শিল্পনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিপুল শিল্প সম্ভাবনাকে কাজে লাগানোই নতুন শিল্পনীতির অন্যতম প্রধান লক্ষ্য। রাজ্যে এমন একটি শিল্পবান্ধব পরিবেশ তৈরি করতে চায় সরকার, যেখানে দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি করে বিনিয়োগে আগ্রহী হবেন। এর ফলে নতুন শিল্প গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে আশা রাজ্যের।

নতুন শিল্পনীতিতে বিনিয়োগকারীদের জন্য একাধিক বিশেষ সুবিধার কথা তুলে ধরা হয়েছে। শিল্প সংস্থাগুলিকে আর্থিক সুবিধা দেওয়া, সরকারি অনুমোদনের প্রক্রিয়া সহজ করা এবং বিনিয়োগকারীদের প্রশাসনিক সহায়তা দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রয়োজন অনুযায়ী বিশেষ সহায়তার ব্যবস্থাও রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রীর দফতরের বক্তব্য, নতুন শিল্পনীতি শিল্পায়নের প্রতিটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়েই তৈরি করা হয়েছে। বিনিয়োগের পাশাপাশি নতুন ব্যবসা তৈরি, উদ্ভাবন, কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের সুযোগ বাড়ানোই সরকারের লক্ষ্য।

সব মিলিয়ে নতুন শিল্পনীতির মাধ্যমে বাংলায় আরও বেশি বিনিয়োগ আনা, নতুন শিল্প স্থাপন এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উপরেই বিশেষ জোর দিচ্ছে রাজ্য সরকার।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *