Headlines

আগামী দু’মাসের জন্য…দায়িত্বে ১২ IAS! CAA-র কাজে গতি আনতে বড় পদক্ষেপ নবান্নের Nabanna takes a major step to accelerate CAA-related work 12 IAS officers assigned special duties for the next two months | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

CAA-র কাজে গতি আনতে বড় পদক্ষেপ নবান্নের। উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত প্রশাসনিক কাজের জন্য ১২ জন IAS আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হল।

CAA-র কাজে গতি আনতে বড় পদক্ষেপ নবান্নের
CAA-র কাজে গতি আনতে বড় পদক্ষেপ নবান্নের

উত্তর ২৪ পরগনা: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ সংক্রান্ত প্রশাসনিক কাজে গতি আনতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলায় সিএএ সংক্রান্ত কাজের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হল ১২ জন আইএএস আধিকারিককে। আগামী দু’মাসের জন্য এই দুই জেলায় কাজ করবেন তাঁরা। ইতিমধ্যেই নবান্নের তরফে এই সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, উত্তর ২৪ পরগনা জেলায় ৬ জন এবং নদিয়া জেলায় ৬ জন আইএএস আধিকারিককে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় অ্যাসিস্ট্যান্ট ম্যাজিস্ট্রেট ও অ্যাসিস্ট্যান্ট কালেক্টর পদে কর্মরত রয়েছেন এই আধিকারিকরা। তাঁদের সাময়িকভাবে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

মূলত সিএএ সংক্রান্ত প্রশাসনিক কাজ আরও দ্রুত শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দু’মাস সংশ্লিষ্ট দুই জেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন ওই ১২ জন আধিকারিক।

প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হওয়ার পর থেকেই নাগরিকত্বের আবেদন ও সেই সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার মতো বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে সিএএ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুই জেলায় মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের বসবাস রয়েছে। নাগরিকত্বের বিষয়টি তাঁদের একাংশের কাছে দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ দাবি।

এই পরিস্থিতিতে সিএএ সংক্রান্ত কাজে অতিরিক্ত আইএএস আধিকারিকদের যুক্ত করার সিদ্ধান্ত প্রশাসনিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, আপাতত দু’মাসের জন্য এই বিশেষ ব্যবস্থা চালু থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরত ১২ জন আইএএস আধিকারিককে নির্দিষ্ট সময়ের জন্য দুই জেলায় পাঠানো হচ্ছে।

সিএএ সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়ায় যাতে কোনও অযথা দেরি না হয় এবং সংশ্লিষ্ট কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই লক্ষ্যেই এই উদ্যোগ রাজ্য সরকারের। বিশেষ করে উত্তর ২৪ পরগনা ও নদিয়ায় অতিরিক্ত আধিকারিক নিয়োগের মাধ্যমে প্রশাসনিক তৎপরতা আরও বাড়াতে চাইছে নবান্ন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *