সৈকত শী, কাঁথি: নয়া প্রতিশ্রুতির দীপ্তিতে আরও এক সাফল্যের মুকুট যুক্ত হলো রাজ্য তথা মেদিনীপুরের শিক্ষাজগতে। দীর্ঘ প্রায় তিন দশকের অক্লান্ত সাধনা, শিক্ষাক্ষেত্রে মেধা ও নিষ্ঠার অনন্য নজির এবং সমাজসেবামূলক ব্যতিক্রমী ভূমিকার স্বীকৃতি স্বরূপ এবার নিউ দিল্লির মর্যাদাপূর্ণ ‘রিফাসিমেন্টো ইন্টারন্যাশনাল’-এর পক্ষ থেকে প্রদান করা হলো বহুপ্রতীক্ষিত ‘এক্সিলেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৬’। কাঁথি ১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী নয়াপুট সুধীরকুমার হাই স্কুলের স্বনামধন্য প্রধান শিক্ষক ড. বসন্ত কুমার ঘোড়াই এই বিশেষ সম্মানে ভূষিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে দিল্লির এক বর্ণাঢ্য ও জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাঁকে উত্তরীয়, পুষ্পস্তবক, স্মারক এবং বিশেষ উপহার সামগ্রীর মাধ্যমে এই আন্তর্জাতিকমানের সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রায় ৩০ বছর ধরে শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজ সংস্কার এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ড. ঘোড়াই।প্রায় ৩০ বছর ধরে শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজ সংস্কার এবং জনকল্যাণমূলক নানা কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন ড. ঘোড়াই।
Source link
