Headlines

কোতোয়ালি থানা থেকে চোরের দৌড়, সোজা করলা নদীতে ঝাঁপ! সাঁতরে গিয়ে ফের পাকড়াও করল পুলিশ!



জলপাইগুড়ি, সুরজিৎ দে :থানা থেকে পালিয়ে করলা নদীতে ঝাঁপ অভিযুক্তের! সাঁতরে পাকড়াও করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। চুরির অভিযোগে নিয়ে আসা জিজ্ঞাসাবাদ এর জন্য খবর ধৃত এক যুবক থানা চত্বর থেকে পালিয়ে পার্শ্ববর্তী করলা নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হল না। অভিযুক্তকে ধরতে নদীতে নেমে সাঁতার কেটে তাকে ফের পাকড়াও করলেন কর্তব্যরত পুলিশকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি কোতোয়ালি থানা সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে এক অভিযুক্তকে আটক করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়েছিল। থানায় আনার পর প্রয়োজনীয় নথিপত্র তৈরি করে তাকে লকআপে ঢোকানোর প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশকর্মীরা। ঠিক সেই মুহূর্তে প্রহরীদের নজর এড়িয়ে আচমকা থানা চত্বর থেকে বাইরে ছুটে পালায় ওই ব্যক্তি। অভিযুক্তকে দৌড়ে বের হতে দেখে দেরি না করে তৎক্ষণাৎ তার পিছু নেন থানার পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশ তাড়া করছে দেখে ধরা পড়ার ভয়ে অভিযুক্ত ব্যক্তি সোজা গিয়ে থানা সংলগ্ন করলা নদীতে ঝাঁপ দেয়। পরিস্থিতি বেগতিক বুঝে সময় নষ্ট না করে অভিযুক্তকে ধরতে নদীতে ঝাঁপ দেন পুলিশকর্মীরাও। এরপর নদীর জলে সাঁতার কেটে কিছু দূর গিয়ে অভিযুক্তকে বাগে আনেন তাঁরা।অভিযুক্তকে ধরতে নদীতে ঝাঁপ দেন পুলিশকর্মীরাও। এরপর নদীর জলে সাঁতার কেটে কিছু দূর গিয়ে অভিযুক্তকে বাগে আনেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *