Headlines

রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন যে কতটা গভীর হতে পারে, তার এক বিরল দৃষ্টান্ত দেখল হাওড়ার বাগনান! | হাওড়া


Last Updated:

Howrah News: বাগনানে বিরল দৃশ্য ৷ রক্তের সম্পর্ক নয়, তবু মায়ের শ্রাদ্ধানুষ্ঠানে অগণিত সন্তান নিয়ম পালন করলেন ৷

+

রক্তের

রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন গভীর

বাগনান, হাওড়া, রাকেশ মাইতি: রক্তের সম্পর্ক না থাকলেও আত্মার বন্ধন যে কতটা গভীর হতে পারে, তার এক বিরল দৃষ্টান্ত দেখল হাওড়ার বাগনান। বাগনান-১ ব্লকের ৮২টি গ্রামের স্বনির্ভর ও প্রান্তিক মহিলাদের পথপ্রদর্শক, ‘মহিলা বিকাশ’ সমবায়ের প্রতিষ্ঠাতা মা মাধুরী ঘোষ সম্প্রতি প্রয়াত হয়েছেন। তবে তাঁর প্রয়াণেও তাঁকে ভোলেননি তাঁর গড়ে তোলা প্রায় ৪০ হাজার সন্তান।

নিরন্ন ও অসহায় মহিলাদের আত্মনির্ভরতার স্বপ্ন দেখানো এবং সমাজে মাথা উঁচু করে বাঁচার আত্মিক বল জোগানো মাধুরী ঘোষ ছিলেন স্থানীয় মহিলাদের কাছে সাক্ষাৎ পথপ্রদর্শক ও শাশ্বত মা। যিনি প্রতিনিয়ত শিখিয়েছেন নিজের অধিকার প্রতিষ্ঠার লড়াই লড়তে। তাই তিনি চলে গেলেও তাঁর স্মৃতি অম্লান। মা মাধুরী পঞ্চভূতে বিলীন হলেও রেখে গিয়েছেন তাঁর হাজারও সন্তান-সন্ততিকে, যাঁরা আজ তাঁরই আদর্শে জীবন গড়ে তুলছেন।

শ্রদ্ধার এই বিশেষ দিনে তাই ৮২টি গ্রামের প্রতিনিধিরা সিদ্ধান্ত নেন, মাকে তাঁরাও তাঁদের মতো করে শ্রদ্ধা জানাবেন। সেইমতো সমবায় মহিলা বিকাশের প্রাঙ্গণে সমবেত হয়ে তাঁকে অভিনব কায়দায় বিদায় সংবর্ধনা ও শ্রদ্ধা জানান তাঁর সন্তানেরা।

এই অনুষ্ঠানে ধর্ম ও জাতপাতের সমস্ত সীমানা পেরিয়ে এক অপূর্ব সম্প্রীতির ছবি ফুটে ওঠে। রক্তের কোনও বাঁধন না থাকলেও আত্মার টানে ৮২ জন হিন্দু রীতি অনুযায়ী এবং ১৫ জন মুসলিম মতে নিজ নিজ সংস্কৃতি ও বিশ্বাস মেনে তাঁদের প্রিয় ‘মা’ মাধুরীকে শেষ শ্রদ্ধা জানান।

মাধুরী ঘোষের এই প্রয়াণ কেবল একজন মানুষের প্রয়াণ নয়, বরং একটি যুগের অবসান। তবে তাঁর দেখানো পথ, তাঁর নীতি ও মন্ত্র চিরদিনের জন্য অমর হয়ে রইল তাঁর হাজার হাজার সন্তানের চেতনায়। এদিন সমবেত প্রতিনিধিরা একযোগে অঙ্গীকার করেন যে, মাধুরী দেবীর আদর্শকে বুকে ধারণ করে আগামী দিনে তাঁরা সব অসহায় ও প্রান্তিক মহিলাদের পাশে থাকবেন এবং এই পৃথিবীকে তাঁদের সকলের বাসযোগ্য করে তোলার লড়াইতে অবিচল থাকবেন।

মাধুরী ঘোষের পুত্র বিপ্লব ঘোষ এ প্রসঙ্গে জানান, মায়ের কাছে আমাদের দুই ভাইয়ের মতোই এই বিকাশ কেন্দ্র ৪০ হাজার মহিলা মায়ের সন্তান। মা নিজের মুখেই একথা বলতেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *