মথুরাপুর তথা সুন্দরবনের সঙ্গে রয়েছে ‘ত্রিপুরা যোগ’। এই মথুরাপুরেই রয়েছে প্রাচীন ‘ত্রিপুরা সুন্দরী’ মন্দির। প্রাচীন এই মন্দির বহু ইতিহাসের স্বাক্ষী। এই মন্দির সংলগ্ন এলাকায় খনন কাজ চালিয়ে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী উদ্ধার হয়, যা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে নিয়ে যাওয়া হয়। সুন্দরবনের এই ‘ত্রিপুরাসুন্দরী’ এবং ত্রিপুরার ‘ত্রিপুরেশ্বরীর’ নাম এখনও একই সঙ্গে উচ্চারিত হয়। আগে ত্রিপুরার রীতি মেনে দেবীর পুজো হলেও পরবর্তী কালে ব্রাহ্মণ্য মতেই পুজো শুরু হয় এখানে।একটা সময় এখানে জল জঙ্গলে ভর্তি ছিল। তার মাঝেই এখানে চলত পুজো।
Source link
সুন্দরবনের 'ত্রিপুরা সুন্দরী' মন্দিরের ত্রিপুরার কী যোগ? কালীপুজোয় ঘুরে আসতে পারেন
