Headlines

Diwali Special Candle: চিনা লাইটের দাপটের মাঝেই মালদার ব্যবসায়ীর ‘মাস্টারস্ট্রোক’! তুমুল ‘ক্রেজ’ এই মোমবাতির, দাম কত জানুন | Diwali Special Candle Beating Chinese Lights Malda Businessman 3feet Giant Candle Takes Festive Market By Storm know price | মালদহ


Last Updated:

Diwali Special Candle: দীপাবলির বাজারে চিনা পণ্যের দাপট রুখতে অভিনব কৌশল নিলেন মালদার মোমবাতি ব্যবসায়ী রতন সাহা। হায়দারপুরের কারখানায় তৈরি প্রায় ৩ ফুট লম্বা এবং টানা ৪৮ ঘণ্টা আলো দেওয়ার ক্ষমতাসম্পন্ন এই বিশেষ মোমবাতি যা ক্রেতাদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।

+

৩

৩ ফুটের বিশাল রঙিন মোমবাতি

মালদা, জিএম মোমিন: দীপাবলির আলোর উৎসবে বিদ্যুৎ চলে গেলেও আর চিন্তা নেই! একবার জ্বালালেই টানা প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত আলো দিতে পারে তিন ফুটের বিশাল মোমবাতি। দীপাবলির আগে এমনই অভিনব মোমবাতি তৈরি করে ক্রেতাদের চমক দিচ্ছেন মালদার মোমবাতি ব্যবসায়ী রতন সাহা। তাঁর কারখানায় তৈরি হচ্ছে এক ফুট থেকে তিন ফুট পর্যন্ত বিভিন্ন আকারের মোমবাতি। তিন ফুটের এই বিশেষ মোমবাতির দাম রাখা হয়েছে ৩৫০ থেকে ৪৫০ টাকা। মালদা শহরের হায়দারপুর এলাকায় নিজের কারখানাতেই বাহারি মোমবাতি তৈরি করছেন রতন।

শুধু বড় মোমবাতিই নয়, ক্রেতাদের আকৃষ্ট করতে তৈরি হচ্ছে বিভিন্ন রং ও নকশার মোমবাতি। ২৪ কাটি, ৩২ কাটি, ২৪ কালারিং, ৩২ কালারিংয়ের পাশাপাশি বাটি, হাঁড়ি, দাবা, ফুল-সহ নানা আকৃতির মোমবাতি রয়েছে তাঁর কারখানায়। লাল, গেরুয়া, হলুদ-সহ একাধিক রঙে সাজানো হচ্ছে এই মোমবাতিগুলি। রতন সাহা জানান, প্রতি বছর পুজোর মরশুমে ক্রেতাদের জন্য নতুন কিছু তৈরি করার চেষ্টা করেন তিনি। সেই ভাবনা থেকেই এবার তৈরি করেছেন প্রায় তিন ফুট লম্বা মোমবাতি। তাঁর দাবি, একবার জ্বালালে সেটি টানা প্রায় ৪৮ ঘণ্টা পর্যন্ত জ্বলতে পারে। ইতিমধ্যেই এই বিশেষ মোমবাতির প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *