Headlines

US Mid Term Election Results Update: শুরু থেকেই ডেমোক্র্যাটদের দাপটের ইঙ্গিত, ট্রাম্পের জন্য অশনি সঙ্কেত? আমেরিকার মিড টার্ম নির্বাচনের ফল ঘোষণা শুরু | লেটেস্ট বিদেশের খবর


Last Updated:

মার্কিন কংগ্রেসের ৪৩৫টি আসন এবং সেনেটের ৩৫টি আসনের জন্য লড়াই হচ্ছে মিড টার্ম নির্বাচনে৷ এ ছাড়াও আমেরিকার ৩৬টি প্রদেশের গভর্নর নির্বাচনের ফলও ঘোষণা করা হবে৷

মার্কিন মিড টার্ম নির্বাচনে চাপে ট্রাম্প?
মার্কিন মিড টার্ম নির্বাচনে চাপে ট্রাম্প?

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী দু বছর কি স্বস্তিতে কাটবে ডোনাল্ড ট্রাম্পের? নাকি মিড টার্ম নির্বাচনেই সতর্কবার্তা পেয়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট? মিডটার্ম নির্বাচনের ফলেই এই সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে৷ ইতিমধ্যেই ভোট গণনা প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে৷ ভারতীয় সময় আজ ভোর থেকেই ধীরে ধীরে আমেরিকার মিড টার্ম নির্বাচনের ফলের আভাস মিলতে শুরু করেছে৷ তবে সম্পূর্ণ ফল আসতে এক থেকে দু দিন অথবা তারও বেশি সময় লাগতে পারে৷

এখনও পর্যন্ত যে আসনগুলির ফল আসতে শুরু করেছে তার মধ্যে জর্জিয়ায় জয় পেয়েছেন ডেমোক্যাট সেনেটর জন ওসফ৷ ফ্লোরিডার ২৩তম জেলাতেও মার্কিন কংগ্রেস নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাটদের প্রার্থী লোইস ফ্র্যাঙ্কেল৷ জর্জিয়ার ষষ্ঠ জেলাতেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা৷ অন্যদিকে ওহিও-র গভর্নর নির্বাচনেও ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটনের বিরুদ্ধে পিছিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বিবেক রামাস্বামী৷

রাজনৈতিক বিশ্লষকরা আমেরিকার এবারের মিড টার্ম নির্বাচনের সঙ্গে গণভোটের তুলনাও টানছেন৷ আমেরিকার মানুষ ট্রাম্পের শাসনে কতটা আস্থা রাখছেন, এই নির্বাচনে তারই ইঙ্গিত মিলবে বলে মত তাঁদের৷ বিশেষত ট্রাম্প যে ভাবে মার্কিন অর্থনীতিকে সামলাচ্ছেন, যেভাবে আমেরিকায় জীবনধারণের খরচ বেড়েছে, অভিবাসন নীতি এবং সর্বোপরি ইরানের সঙ্গে যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থানকে আমেরিকার সাধারণ মানুষ কতটা সমর্থন করছেন, তার উত্তর মিলবে বহুপ্রতীক্ষিত এই মিডটার্ম নির্বাচনে৷

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাব্লিকানদের হাতেই থাকবে নাকি সেনেট এবং কংগ্রেসের দখলও নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তগুলিকে ডেমোক্র্যাটরা আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে, সেটাই এখন দেখার৷ আমেরিকার সংসদের দুটি কক্ষেরই নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে নিজেদের বর্তমান আসনসংখ্যার তুলনায় ডেমোক্র্যাটদের যথাক্রমে আরও ৩টি এবং ৪টি আসনে জয় পেতে হবে৷

মার্কিন সেনেটের যে আসনগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তার মধ্যে আছে টেক্সাস, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, ওহিও, আলাস্কা, কানসাস, মিশিগানের মতো আসনগুলি৷ বিশেষজ্ঞদের মতে, নিজেদের হাতে থাকা অনেকগুলি আসনেই এবার নড়বড়ে অবস্থায় রয়েছে রিপাব্লিকানরা৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *