Headlines

Jalpaiguri News: সোনার গয়না-আংটির বদলে পকেটে নুড়ি-পাথর, ব্যস্ত রাস্তায় আজব প্রতারণা জলপাইড়িতে | জলপাইগুড়ি


Last Updated:

অভিনব এই প্রতারণার ঘটনা সামনে আসার পরই চিন্তায় জলপাইগুড়ির বাসিন্দারা৷ অভিযুক্তদের খোঁজ শুরু করেছে পুলিশ৷

জলপাইগুড়িতে প্রতারণার স্বীকার প্রৌঢ়৷
জলপাইগুড়িতে প্রতারণার স্বীকার প্রৌঢ়৷

জলপাইগুড়ি, সুরজিৎ দে: লক্ষাধিক টাকার সোনা গায়েব করে হাতে রাস্তার পাথর ধরিয়ে দিয়ে গেল প্রতারকরা৷ চাঞ্চল্যকর ঘটনা ঘটল জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্রে৷

জানা গিয়েছে, সো৷না হাতিয়ে গায়েব দুষ্কৃতী‌ নিজেকে পরিচয় দেয় ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, এ দিন জলপাইগুড়ির বড় পোস্ট অফিস মোড়ে অবস্থিত জেলা পরিষদ ভবনে এই অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে।

জেলা পরিষদের ক্যান্টিন মালিক ব্রতিন কুন্ডু যথারীতি ক্যান্টিন টি খোলার জন্য বাড়ি থেকে আসেন, ঠিক সেই সময় জেলা পরিষদ এবং পোস্ট অফিস মোড় ট্রাফিক পোস্টের সামনের রাস্তায় দুই ব্যক্তি নিজেদের ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে পরিচয় দিয়ে তাঁকে দাঁড় করিয়ে হাতের সোনার হার, আংটি খুলে কাগজে মুড়িয়ে পকেটে ঢুকিয়ে দেয়৷ এলাকায় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে সতর্ক করে ব্রতিনবাবুকে আংটি, হার পকেটে রাখার পরামর্শ দেয় তারা। এর পর তাঁর নাম জেনে নিয়ে দু জন চলে যায়৷ কিছুক্ষণ পরে ক্যান্টিনে পৌঁছে ব্রতিনবাবু দেখেন যে তাঁর পকেটে সোনার হার এবং আংটির বদলে কাগজে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে কয়েকটি নুড়ি- পাথর৷

ক্যান্টিনের কর্মীদের কাছ থেকে ব্রতিন বাবু জানতে পারেন, জলপাইগুড়ি শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার যে গল্প তাঁকে বলা হয়, তা সম্পূর্ণ মিথ্যে৷

শহরের প্রাণ কেন্দ্রে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জলপাইগুড়িতে। দীপাবলির আগে দিনের আলোতে ঘুরছে দুষ্কৃতীরা , এই নিয়েই প্রশ্ন উঠেছে নাগরিক মহলে। ব্রতীন বাবু বলেন, দুষ্কৃতীদের ধরে খোয়া যাওয়া হার এবং আংটি উদ্ধারে এখন পুলিশই ভরসা। জলপাইগুড়ি কোতওয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন ব্রতিনবাবু৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *