Headlines

Housewife returns to maternal home during Kali Puja and makes mundomala of idol ৬৯ বছর বয়সী প্রবীণ কারিগর কাশীনাথ কংসবণিক। বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিষ্ঠার সঙ্গে বাঁচিয়ে রেখেছেন পৈতৃক এই কাজ। দুর্গোৎসবের পর থেকে কালীপুজো পর্যন্ত কাজের চাপ তুঙ্গে ওঠে। শান্তিপুরের বিখ্যাত আগমেশ্বরী, বোম্বাটে কালী, খুরখুরি কালী, মহিষখাগী কিংবা মাধব কালীর মতো বহু প্রাচীন বিগ্রহের খাঁড়া, চাঁদমালা, মুণ্ডমালা, ত্রিশূল, ডুগডুগি ও শিং পালিশ এবং সাজসজ্জার জন্য নিয়ে আসা হয় তাঁদের কাছে। ইতিমধ্যে প্রায় শতাধিক সামগ্রীর কাজ জমা পড়েছে এবং পুজোর আগে পর্যন্ত এই ব্যস্ততা জারি থাকে। কাজে বাবাকে পূর্ণ সহায়তা করেন তাঁর বিবাহিত কন্যা বর্ণালী প্রামাণিক কংসবণিক। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে কাজ দেখতে দেখতে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তিনি এই দক্ষতা অর্জন করেছেন। তবে প্রতিমার অলঙ্করণের মূল দায়িত্ব সামলান বর্ণালীদেবীই। বাবা কাশীনাথবাবু অ্যাসিড দিয়ে পরিষ্কার ও বব হুইলের মাধ্যমে ধাতব সামগ্রী পালিশ করার পর বর্ণালীদেবী শুদ্ধাচারে পরিষ্কার ও বব হুইলের মাধ্যমে ধাতব সামগ্রী পালিশ করার পর বর্ণালীদেবী শুদ্ধাচারে চক্ষুদান করেন৷ |

Bike Theft: চরম নাটক! দুর্ঘটনাগ্রস্ত বাইকারকে হাসপাতালে ভর্তি করে ভাল কাজ, দূর টুইস্ট আছে, ওষুধ কিনে দেওয়ার নাম করে যা করল … | নদিয়া


Last Updated:

Nadia News: দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করিয়ে বাইক নিয়ে চম্পট দুই যুবক! থানায় কান্নায় ভেঙে পড়লেন অসহায় ব্যক্তি

বাইক অ্যাক্সিডেন্ট করে ভাগলওয়া
বাইক অ্যাক্সিডেন্ট করে ভাগলওয়া

শান্তিপুর: দুর্ঘটনায় আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসার জন্য ওষুধ কেনার নাম করে তাঁর মোটরবাইক নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার শান্তিপুর থানা এলাকায়। বেশ কয়েক দিন অপেক্ষা করেও নিজের মোটরবাইকের কোনও সন্ধান না পেয়ে অবশেষে সোমবার শান্তিপুর থানার দ্বারস্থ হলেন পেশায় খেটে খাওয়া দিনমজুর তন্ময় বিশ্বাস। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে শান্তিপুর দু’নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তন্ময় বিশ্বাস। মোটরবাইক থেকে পড়ে গিয়ে তাঁর শরীরের একাধিক অংশে আঘাত লাগে। সেই সময় আচমকাই দুই যুবক সেখানে এসে উপস্থিত হন। আহত তন্ময়কে উদ্ধার করে তাঁরাই শান্তিপুর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় ওষুধ কেনার কথা বলে তন্ময় বিশ্বাসের কাছ থেকে তাঁর মোটরবাইকটি চেয়ে নেন ওই দুই যুবক। তাঁদের উপর বিশ্বাস রেখেই বাইকটি তাঁদের হাতে তুলে দেন তিনি। কিন্তু তারপর থেকেই আর কোনও খোঁজ পাওয়া যায়নি ওই দুই যুবকের। মোটরবাইকটি নিয়ে তাঁরা চম্পট দিয়েছেন বলে অভিযোগ তন্ময়ের।

এরপর কেটে গিয়েছে বেশ কয়েক দিন। কিন্তু বাইক তো ফেরত আসেইনি, উল্টে অভিযুক্ত দুই যুবকেরও কোনও সন্ধান পাননি তিনি। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে সোমবার শান্তিপুর থানায় গিয়ে অভিযোগ জানান তন্ময় বিশ্বাস।

এদিকে, দুর্ঘটনার পর এখনও তাঁর শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। শারীরিক যন্ত্রণা এবং তার উপর মোটরবাইক হারানোর আশঙ্কায় কার্যত দিশেহারা হয়ে পড়েছেন তিনি। থানায় গিয়ে নিজের সমস্যার কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তন্ময়। দিনমজুরের কাজ করে সংসার চালানো তন্ময়ের কাছে মোটরবাইকটি কতটা গুরুত্বপূর্ণ, তা তাঁর অসহায় অবস্থাতেই স্পষ্ট হয়ে ওঠে।

তন্ময়ের অভিযোগ ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। অভিযুক্ত দুই যুবকের পরিচয় এবং নিখোঁজ মোটরবাইকের সন্ধান পেতে পুলিশ কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন অভিযোগকারী। তবে এখনও পর্যন্ত মোটরবাইকটির কোনও সন্ধান পাওয়া গিয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

Mainak Debnath



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *