রোনাল্ডো বলেছেন, “জাতীয় দলের হয়ে মাঠে আমার লড়াই এখানেই শেষ। মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। নিজের পথচলা নিয়ে আমি গর্বিত। কারণ, আমি জানি পর্তুগালের জন্য নিজের সবটুকু দিয়েছি। যা ছিল, সব দিয়েছি।” পর্তুগালের ঐতিহ্যবাহী ৭ নম্বর জার্সির প্রসঙ্গেও আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। তাঁর কথায়, ৭ নম্বর জার্সি থেকে যাবে, আর সেই জার্সি পরার গর্ব চিরকাল তাঁরই থাকবে। পর্তুগাল সবসময় তাঁর হৃদয়ে থাকবে বলেও জানিয়েছেন রোনাল্ডো।
