Headlines

Nadia News: প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে জোর, দেশি ধান সংরক্ষণের বার্তা কৃষিমন্ত্রীর |


Last Updated: Nov 05, 2026, 18:17 IST

প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে জোর দেওয়ার পাশাপাশি দেশি ধানের প্রজাতি সংরক্ষণ এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানোর বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী। কৃষিক্ষেত্রে প্রাচীন পদ্ধতির পুনরুজ্জীবন ঘটিয়ে আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ ও নিরাপদ খাদ্য উপহার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে কৃষকদের ন্যায্য মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এবং ভর্তুকির সুবিধা যাতে কোনওভাবেই বেহাত না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে দীর্ঘদিন ধরেই দেশি ধানের বিভিন্ন প্রজাতি সংরক্ষিত রয়েছে। এই সম্পদকে যথাযথ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এর প্রচার আরও বাড়ানো প্রয়োজন। তাঁর মতে, প্রাচীনকাল থেকেই মানুষ ধীরে ধীরে চাষাবাদের পদ্ধতি শিখেছে এবং দেশি ধানের বিভিন্ন প্রজাতির চাষ করে খাদ্যের চাহিদা মিটিয়েছে।প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদে জোর দেওয়ার পাশাপাশি দেশি ধানের প্রজাতি সংরক্ষণ এবং রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানোর বার্তা দিলেন রাজ্যের কৃষিমন্ত্রী। কৃষিক্ষেত্রে প্রাচীন পদ্ধতির পুনরুজ্জীবন ঘটিয়ে আগামী প্রজন্মকে সুস্থ পরিবেশ ও নিরাপদ খাদ্য উপহার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি। একই সঙ্গে কৃষকদের ন্যায্য মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এবং ভর্তুকির সুবিধা যাতে কোনওভাবেই বেহাত না হয়, সে বিষয়েও সতর্ক করেছেন কৃষিমন্ত্রী। কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, রাজ্যের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে দীর্ঘদিন ধরেই দেশি ধানের বিভিন্ন প্রজাতি সংরক্ষিত রয়েছে। এই সম্পদকে যথাযথ গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এর প্রচার আরও বাড়ানো প্রয়োজন। তাঁর মতে, প্রাচীনকাল থেকেই মানুষ ধীরে ধীরে চাষাবাদের পদ্ধতি শিখেছে এবং দেশি ধানের বিভিন্ন প্রজাতির চাষ করে খাদ্যের চাহিদা মিটিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *