পান চাষে সরকারি সহযোগিতায় কৃষকের লক্ষ্মীলাভ! হাওড়া জেলায় পান চাষে আধুনিকীকরণ ও সরকারি সহযোগিতা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করে লাভবান করার লক্ষ্যমাত্রা। হাওড়া জেলায় বর্তমান সময়ে পান চাষিরা খরচ বৃদ্ধি এবং শ্রমিকের অভাবজনিত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঐতিহ্যবাহী পদ্ধতিতে বাঁশ, খড়ি,খড় ও পাঠকাঠি দিয়ে বরজ তৈরি করতে প্রচুর খরচ ও শ্রমিকের প্রয়োজন হয়। যা ক্রমেই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হাওড়া জেলা উদ্যানপালন দফতর পান চাষিদের সহযোগিতায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দফতরের তরফে আধুনিক বিজ্ঞানসম্মত বিষয়কে অবলম্বন করে কৃষকদের পান চাষে উৎপাদন বৃদ্ধি করা। পাশাপাশি পান চাষের খরচ কমাতে এবং ফলন সুরক্ষিত করতে পুরানো পদ্ধতির পরিবর্তে আধুনিক অর্থাৎ আধুনিক পদ্ধতিতে শেডনেট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শেডনেট ব্যবহার করলে প্রখর রোদ ও অতিবৃষ্টি থেকে বরজ সুরক্ষিত থাকে এবং ভারী বৃষ্টির জল সরাসরি আঘাত না করে ঝিরঝিরে আকারে পড়ে। পুরানো পদ্ধতিতে তৈরি বরজ, এতে প্রতি বছর মেরামতের ঝামেলা এবং শ্রম খরচ অনেকটা বেশি। সেই দিক থেকে এই শেডনেট তৈরিতে ঝামেলা মুক্ত। উদ্যানপালন দফতর থেকে প্রায় ৫০ শতাংশ সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে। যেকোনও স্বল্প পরিমাণ জমিতেও চাষিরা এই পদ্ধতিতে চাষ করতে পারেন। সরকারি এই প্রকল্পের সুযোগ নিতে চাষিদের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হয়। পান চাষে সরকারি সহযোগিতায় কৃষকের লক্ষ্মীলাভ! হাওড়া জেলায় পান চাষে আধুনিকীকরণ ও সরকারি সহযোগিতা কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহযোগিতা করে লাভবান করার লক্ষ্যমাত্রা। হাওড়া জেলায় বর্তমান সময়ে পান চাষিরা খরচ বৃদ্ধি এবং শ্রমিকের অভাবজনিত নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ঐতিহ্যবাহী পদ্ধতিতে বাঁশ, খড়ি,খড় ও পাঠকাঠি দিয়ে বরজ তৈরি করতে প্রচুর খরচ ও শ্রমিকের প্রয়োজন হয়। যা ক্রমেই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। হাওড়া জেলা উদ্যানপালন দফতর পান চাষিদের সহযোগিতায় এগিয়ে আসার বার্তা দিয়েছেন। দফতরের তরফে আধুনিক বিজ্ঞানসম্মত বিষয়কে অবলম্বন করে কৃষকদের পান চাষে উৎপাদন বৃদ্ধি করা। পাশাপাশি পান চাষের খরচ কমাতে এবং ফলন সুরক্ষিত করতে পুরানো পদ্ধতির পরিবর্তে আধুনিক অর্থাৎ আধুনিক পদ্ধতিতে শেডনেট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। শেডনেট ব্যবহার করলে প্রখর রোদ ও অতিবৃষ্টি থেকে বরজ সুরক্ষিত থাকে এবং ভারী বৃষ্টির জল সরাসরি আঘাত না করে ঝিরঝিরে আকারে পড়ে। পুরানো পদ্ধতিতে তৈরি বরজ, এতে প্রতি বছর মেরামতের ঝামেলা এবং শ্রম খরচ অনেকটা বেশি। সেই দিক থেকে এই শেডনেট তৈরিতে ঝামেলা মুক্ত। উদ্যানপালন দফতর থেকে প্রায় ৫০ শতাংশ সরকারি ভর্তুকি দেওয়া হচ্ছে। যেকোনও স্বল্প পরিমাণ জমিতেও চাষিরা এই পদ্ধতিতে চাষ করতে পারেন। সরকারি এই প্রকল্পের সুযোগ নিতে চাষিদের নির্দিষ্ট আবেদনপত্রে আবেদন করতে হয়।
