Headlines

Sports News : কলকাতা ওপেন চ্যাম্পিয়নশিপে বর্ধমানের বাজিমাত, ঘরে এল ৭টি সোনা | লেটেস্ট খেলার খবর


Last Updated:

কলকাতা ওপেন চ্যাম্পিয়নশিপ ট্রফি। আর সেখানেই এবার বর্ধমানের প্রতিযোগীরা দারুণ পারফর্ম করেন। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীরা অংশ নেন।

News18
News18

বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী : কলকাতা ওপেন চ্যাম্পিয়নশিপ ট্রফিতে দুর্দান্ত সাফল্য পেল বর্ধমানের প্রতিযোগীরা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতায় বর্ধমানের ঝুলিতে এল মোট ৭টি সোনা। গত ২৯ অগস্ট কলকাতার সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয় এই চ্যাম্পিয়নশিপ। কলকাতায় প্রতিযোগিতার আয়োজন হলেও রাজ্যের বিভিন্ন জেলা থেকেই প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।

একাধিক গেমকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় ছিল এমেচার এমএমএ এবং সাভাতে ওপেন সহ বিভিন্ন বিভাগ। এমেচার এমএমএ ও সাভাতে ওপেন মিলিয়ে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নেন বলে জানা গিয়েছে। এমেচার এমএমএ বিভাগে বর্ধমানের হয়ে সোনা জেতেন রণবীর বারিক এবং ইভান মুন্সী ছেলেদের ৭০ কেজি বিভাগে সোনা জেতেন রণবীর বারিক অন্যদিকে ছেলেদের ১১০ কেজি বিভাগে সোনা অর্জন করেন ইভান মুন্সী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়ে তাঁরা সোনা জিতে নেন।

অন্যদিকে, সাভাতে ওপেন বিভাগেও একের পর এক সাফল্য আসে বর্ধমানের প্রতিযোগীদের হাত ধরে। মেয়েদের ৭০ কেজি বিভাগে সোনা জেতেন পর্ণা দাস এবং ৫৫ কেজি বিভাগে সোনা অর্জন করেন তাহরীম জুলফি। ছেলেদের ৭৫ কেজি বিভাগে সোনা জেতেন অঞ্জন রায় এবং ৮০ কেজি বিভাগে সোনা পান সেখ ওয়াহিদ ইশা।

পাশাপাশি ছেলেদের +৮৫ কেজি বিভাগেও সোনা জেতেন ইভান মুন্সী। ফলে একই প্রতিযোগিতায় এমেচার এমএমএ এবং সাভাতে ওপেন দুই বিভাগেই সোনা জিতে বিশেষ নজর কেড়েছেন ইভান মুন্সী।সব মিলিয়ে বর্ধমানের প্রতিযোগীদের এই সাফল্যে খুশি কোচ থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীরা।

কোচ দ্বীপান্বেষ দাস জানান, প্রতিযোগিতার আগে দীর্ঘদিন ধরে নিয়মিত অনুশীলন করেছেন প্রতিযোগীরা। রাজ্যের বিভিন্ন জেলার প্রতিযোগীদের সঙ্গে একই মঞ্চে লড়াই করে সাতটি সোনা জয় দলের পরিশ্রমেরই ফল। বিশেষ করে ইভান মুন্সীর দুই বিভাগে সোনা জয় অত্যন্ত উল্লেখযোগ্য। আগা-মী দিনে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্ধমানের প্রতিযোগীরা আরও সাফল্য এনে দেবেন বলেই আশাবাদী তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *