Headlines

Janmashtami 2026: গোপালের থালায় এবার থাকুক নতুন স্বাদ, বাজার কাঁপাচ্ছে তালের পোলাও! দাম কত? কোথায় মিলছে? ঠিকানা জেনে আজই চলে যান | Burdwan sweet vendor creates unique Taler Pulao sweet using ripe palm and cottage cheese for Janmashtami | লেটেস্ট লাইফস্টাইলের খবর


Last Updated:

Janmashtami 2026: জন্মাষ্টমীর উৎসবে বর্ধমানের মিষ্টির দোকানে নতুন ধামাকা। তালের ক্ষীর বা রসগোল্লা নয়, এবার মিষ্টিপ্রেমীদের মন জয় করতে বাজারে হাজির সুস্বাদু ‘তালের পোলাও’। ছানা, কাজু, কিসমিস ও পাকা তাল দিয়ে তৈরি এই পোলাওয়ের প্রতি কেজির দাম ৪০০ টাকা।

+

জন্মাষ্টমীর

জন্মাষ্টমীর আগে বর্ধমানে পাওয়া যাচ্ছে তালের পোলাও

বর্ধমান, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: জন্মাষ্টমী মানেই তালের নানা পদ। ভাদ্রের এই মরশুমে পাকা তালের গন্ধে মেতে ওঠে বাংলার ঘর-বাড়ি থেকে মিষ্টির দোকান। এবার সেই চেনা তালকেই একেবারে অভিনব রূপে হাজির করেছে বর্ধমান শহরের একটি মিষ্টির দোকান। জন্মাষ্টমী উপলক্ষে এবার সেখানে পাওয়া যাচ্ছে তালের পোলাও। নাম শুনেই চমকে উঠছেন অনেকেই!

সাধারণ পোলাওয়ের সঙ্গে এর কোনও মিল নেই, বরং পাকা তালকে মূল উপকরণ করে তৈরি করা হয়েছে এই বিশেষ মিষ্টি। ছানা, চালের গুঁড়ো, কাজু, কিসমিসের সঙ্গে পাকা তাল মিশিয়ে তৈরি হচ্ছে এই অভিনব পদ। দোকান কর্তৃপক্ষের দাবি, বর্ধমান শহরের বুকে এই প্রথম তালের পোলাও তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: চরম অভাবের সংসারে মেয়ের বিরাট সাফল্য, মুখ্যমন্ত্রী হাতে তুলে দিলেন পুলিশে চাকরির নিয়োগপত্র

প্রতি কেজি তালের পোলাওয়ের দাম রাখা হয়েছে ৪০০ টাকা। মিষ্টি বিক্রেতা সুকান্ত চক্রবর্তী বলেন, “বর্ধমান শহরের বুকে এই বছর জন্মাষ্টমীর জন্যই স্পেশাল ভাবে এই তালের পোলাও প্রথম তৈরি করা হয়েছে।” জন্মাষ্টমী উপলক্ষে প্রতিবছরই নতুন নতুন রেসিপি নিয়ে ক্রেতাদের চমক দেওয়ার চেষ্টা করে এই দোকান। গত বছর ছিল তালের রসগোল্লা, আর এবার সেই তাল দিয়েই তৈরি হয়েছে একেবারে নতুন স্বাদের তালের পোলাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *