Last Updated:
পশ্চিমবঙ্গ পুলিশে গাড়িচালক নিয়োগ, শিলিগুড়ির RAF-এ চারটি পদে চাকরির সুযোগ।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: চাকরির খোঁজে রয়েছেন? বিশেষ করে গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা রয়েছে, এমন চাকরিপ্রার্থীদের জন্য এবার নতুন সুযোগ নিয়ে এল পশ্চিমবঙ্গ পুলিশ। শিলিগুড়ির ডাবগ্রামে অবস্থিত র্যাপিড অ্যাকশন ফোর্সের (RAF) ২য় ব্যাটালিয়নে মোট চারজন গাড়িচালক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি এই বিজ্ঞপ্তি সামনে আসতেই চাকরিপ্রার্থীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সম্পূর্ণ চুক্তিভিত্তিকভাবে এই চারজন চালককে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের G.O. No. 2890-PL অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীদের প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। অর্থাৎ, এটি স্থায়ী সরকারি চাকরি নয়, বরং এক বছরের চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ।
বিশেষ করে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার গাড়িচালক হিসেবে কাজ করতে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের কাছে এই নিয়োগ একটি উল্লেখযোগ্য সুযোগ হতে পারে। তবে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত সমস্ত নিয়ম, শর্ত এবং প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে নিশ্চিত হওয়া জরুরি।
