Headlines

Cricket News : জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বাংলার ছেলে, রামনগরের সত্যজিৎ এখন জেলার গর্ব | পশ্চিমবঙ্গের আজকের খবর


Last Updated:

দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। তার জোরেই জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বাংলার রামনগরের উদীয়মান ক্রিকেটার সত্যজিৎ পট্টনায়ক খেলার সুযোগ পেলেন।

+

News18

News18

সৈকত শী, পূর্ব মেদিনীপুর : ক্রিকেটের সবুজ গালিচায় ফের জ্বলজ্বল করল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের নাম। কঠোর পরিশ্রম, একাগ্রতা আর অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্সের জোরে জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলে বাংলা তথা রাজ্যের প্রতিনিধিত্ব করার দুর্লভ সুযোগ পেল রামনগরের উদীয়মান ক্রিকেটার সত্যজিৎ পট্টনায়ক।

রামনগরের অনিরুদ্ধ হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এই ছাত্রের তাক লাগানো সাফল্যে খুশির জোয়ার বইছে গোটা জেলাজুড়ে। স্থানীয় এক প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই তরুণ তুর্কির এমন অভাবনীয় অর্জন নতুন প্রজন্মের উদীয়মান ক্রীড়াবিদদের কাছে এক অনন্য প্রেরণা হয়ে উঠেছে।

সম্প্রতি অনূর্ধ্ব-১৯ জেলা ক্রিকেট প্রতিযোগিতায় ব্যাট ও বল হাতে ঝড় তুলেছিলেন সত্যজিৎ। গোটা প্রতিযোগিতায় দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়ে তিনি একাধারে জিতে নেন ‘ম্যান অফ দ্য সিরিজ’-এর সম্মান। পরিসংখ্যান বলছে, ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে ২১৪ রান করার পাশাপাশি বোলিং বিভাগে ৯টি উইকেট শিকার করেছিলেন তিনি।

ব্যাট এবং বল—উভয় বিভাগেই তাঁর এই দাপুটে পারফরম্যান্স সহজেই নজর কেড়েছিল ক্রিকেট বিশেষজ্ঞদের। জেলা স্তরের এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেই তিনি রাজ্য স্তরের স্কুল গেমসেও নিজের প্রতিভার ছাপ রাখেন, যার ফলস্বরূপ এবার সরাসরি জাতীয় স্তরে খেলার টিকিট পাকা করল সে।

মাত্র পাঁচ বছর বয়স থেকেই ক্রিকেটের প্রতি গভীর টান অনুভব করত সত্যজিৎ। বাবা-মায়ের অকুন্ঠ সমর্থন ও উৎসাহ তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। রামনগর ক্রিকেট কোচিং ক্যাম্প থেকেই তার ক্রিকেট জীবনের সার্থক হাতেখড়ি। কোচদের নিখুঁত প্রশিক্ষণ এবং নিজের অবিশ্রান্ত কঠোর অনুশীলনের জোরেই সে নিজেকে একজন দক্ষ ক্রিকেটার হিসেবে গড়ে তুলেছে।

বর্তমান সময়ে কলকাতার জমজমাট ডিভিশন ক্রিকেটেও নিজের দক্ষতার প্রমাণ দিচ্ছে সে, যেখানে অরোরা ক্লাবের হয়ে দ্বিতীয় বিভাগে খেলছে সত্যজিৎ।

দেশের হয়ে আরও উঁচুতে নাম তোলার যে স্বপ্ন সে দেখছে, রামনগরের আপামর ক্রীড়াপ্রেমী মানুষ আজ একসুরে তাঁর উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *