ভারতের তুলনায় পাকিস্তানে সোনার দাম কতটা সস্তা?
মুদ্রার পার্থক্য দেখলে দেখা যায় ভারতের তুলনায় পাকিস্তানে সোনা অনেকটাই সস্তা। ২৪-ক্যারেট সোনার ক্ষেত্রে, প্রতি ১০ গ্রামে দামের পার্থক্য প্রায় ২১,৪৫১ রুপি। এর অর্থ হল, পাকিস্তানের দর ভারতীয় দরের চেয়ে প্রায় ১৫% কম। ২২-ক্যারেট সোনার ক্ষেত্রেও পার্থক্যটা একই রকম। মুদ্রা বিনিময়ের পর পাকিস্তানে ২২-ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম প্রায় ১,১১,৫১৬ রুপি, যেখানে ভারতে এর দাম ১,৩১,৭৪২.৯০ রুপি। এর ফলে প্রতি ১০ গ্রামে প্রায় ২০,২২৭ টাকার পার্থক্য হয় দুই দেশের সোনার দামে।
