Headlines

Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিকার লঙ্ঘন হয়েছে! ‘দুসরা’ সিনেমা নিয়ে বড়সড় নির্দেশ আদালতের | লেটেস্ট খেলার খবর


Last Updated:

Sourav Ganguly : আবেদনকারীদের বক্তব্য, এভাবে সৌরভের পরিচিতিকে ব্যবহার করলে দর্শকদের মধ্যে ছবিটির সঙ্গে তাঁর প্রত্যক্ষ যোগ বা অনুমোদন থাকার ধারণা তৈরি হতে পারে।

সৌরভের অভিযোগ মেনে নিল আদালত!
সৌরভের অভিযোগ মেনে নিল আদালত!

কলকাতা : ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের Personality Rights প্রাথমিকভাবে লঙ্ঘন করেছে ‘দুসরা’ ছবিটি। শুক্রবার এমনই পর্যবেক্ষণ জানাল দিল্লি হাই কোর্ট। তবে গত মাসে মুক্তি পাওয়া ছবিটির প্রেক্ষাগৃহে প্রদর্শন বন্ধ করার নির্দেশ দেয়নি আদালত।

বিচারপতি তেজস কারিয়া ছবির নির্মাতাদের উপযুক্ত ডিসক্লেমার বা সতর্কীকরণ বার্তা যুক্ত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা রাখতেও বলা হয়েছে।

আদালতের পর্যবেক্ষণ, ছবিটি কেবল ঐতিহাসিক ঘটনার বিবরণে সীমাবদ্ধ নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ছবির নির্মাতারা বাণিজ্যিক স্বার্থে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচিতি ও ব্যক্তিত্বকে ব্যবহার করেছেন। সেই কারণেই এই নির্দেশ দিয়েছে আদালত।

সৌরভ গঙ্গোপাধ্যায় এবং লভ ফিল্মস এলএলপি-র দায়ের করা মামলার প্রেক্ষিতেই এই অন্তর্বর্তী নির্দেশ। লুভ ফিল্মস প্রাক্তন ভারতীয় অধিনায়কের বায়োপিক তৈরি করছে।

এর আগে ২৩ অক্টোবর দিল্লি হাই কোর্ট ‘দুসরা’ ছবির নির্মাতাদের সৌরভের আবেদনের জবাব দিতে বলেছিল। ছবিতে তাঁর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন সৌরভ। পাশাপাশি, ছবিটির একটি বিশেষ প্রদর্শনের ব্যবস্থাও করতে বলেছিল আদালত।

তার আগের দিন, অর্থাৎ ২২ অক্টোবর, সৌরভের আবেদনের ভিত্তিতে ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি আটকাতে অস্বীকার করেছিল হাই কোর্ট। ‘দুসরা: ইন্ডিয়াজ আদার ফ্রিডম স্ট্রাগল’ একটি স্পোর্টস ড্রামা। ছবিটি পরিচালনা করেছেন অভিনয় দেও। অভিনয়ে রয়েছেন প্লাবিতা বোরঠাকুর, অঙ্কুর ভিকাল এবং সমিধা গুরু। গত ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি।

এর আগে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের আবেদন খারিজ করেছিল আদালত। সৌরভের করা মামলার ভিত্তিতে ‘দুসরা’ (Doosra) ছবির মুক্তি স্থগিত রাখতে অবশ্য অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। ছবিটি ২৩ অক্টোবর, শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *