এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা বলেন, “এই বাড়িতে আসার পর ৩৮ বছর হয়ে গেছে, এবং তখন থেকেই আমি এখানেই দিওয়ালি পালন করে আসছি। আগে যখন দিওয়ালি আসত, আমার বাড়িটা সবসময় লোকে ভর্তি থাকত। সেখানে অনেক মানুষ থাকত, আমার শাশুড়ি থাকতেন, আমার ভাইপো-ভাইঝিরা থাকত, আর সব ছেলেমেয়েরাও থাকত। কিন্তু এখন আমার শাশুড়ি নেই আর ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, তাই বাড়িটা খালি খালি লাগে। এখন ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাদের বিরক্তও করা যায় না।”
