Headlines

Bama Kali Dance: ‘একবার নাচো মা…’! ভক্তদের সঙ্গে তালে তাল মেলাবেন বামাকালী, দেখতে শান্তিপুরের সব হোটেল ফুল! নিরাপত্তায় কী কী ব্যবস্থা? | Nadia District Administration inspects security arrangements for traditional Santipur Bama Kali Puja procession | নদিয়া


Last Updated:

Bama Kali Dance: শান্তিপুরের ঐতিহাসিক বামা কালীর বিশেষ নৃত্য ও বিসর্জন শোভাযাত্রা ঘিরে কড়া নিরাপত্তা! বেজপাড়া মাঠে বিশেষ ব্যারিকেড ও সিসিটিভির নজরদারিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তা নিশ্চিত করতে বেজপাড়া মাঠ পরিদর্শন করেছেন জেলা শাসক।

+

বামা

বামা কালীর নাচ দেখতে ভক্তদের উৎসাহ তুঙ্গে

শান্তিপুর, মৈনাক দেবনাথ: শান্তিপুরের ঐতিহ্যবাহী কালীপুজোর শোভাযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং শহরের যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ময়দানে নামল জেলা ও পুলিশ প্রশাসন। বিশেষ করে চড়ার বামা কালী মায়ের ঐতিহ্যবাহী নৃত্যের স্থল বেজপাড়া মাঠ এবং শোভাযাত্রার গতিপথ সরেজমিনে খতিয়ে দেখলেন নদিয়ার জেলা শাসক শ্রীকান্ত পল্লি, শান্তিপুরের মহকুমা শাসক (এসডিও), অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) ও সিআই সহ শীর্ষ আধিকারিকরা।

পরিদর্শন শেষে জেলা শাসক শ্রীকান্ত পল্লি জানান, আগে রাস্তায় এই নৃত্য অনুষ্ঠিত হলেও এবার বিশৃঙ্খলা এড়াতে পুরো শোভাযাত্রা শেষ করে বেজপাড়া মাঠে নাচের আয়োজন করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে সেখানে পর্যাপ্ত ব্যারিকেড ও জোরালো আলোর ব্যবস্থা করা হচ্ছে। ভিড় মাত্রাতিরিক্ত হলে পাশে একটি অতিরিক্ত মাঠকে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে শোভাযাত্রার রাস্তায় প্রায় ৪০টি সিসিটিভি ক্যামেরা এবং মাঠ ও বিসর্জন ঘাটগুলিতে অতিরিক্ত ক্যামেরা বসানো হয়েছে।

আরও পড়ুন: বাঁশি, অক্টোপ্যাড থেকে তানপুরা! সুরসাধনার সঙ্গে নিপুণ তুলির আঁচড়, দাঁতনের লড়াকু যুবকের সংগ্রাম অনুপ্রেরণার

তিনি স্পষ্ট জানান, শোভাযাত্রা চলাকালীন প্রতিমার গাড়ি ছাড়া রাস্তায় অন্য কোনো যানবাহন চলতে দেওয়া হবে না। পর্যাপ্ত পানীয় জল ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে। মায়ের নাচের ক্ষেত্রে পুজো কমিটির ধর্মীয় ভাবাবেগকে প্রাধান্য দিয়েই প্রশাসন সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করছে। অন্যদিকে, শান্তিপুরের বিধায়ক স্বপন কুমার ঘোষ জানান, পুজো উপলক্ষে দূরদূরান্ত থেকে প্রচুর ভক্ত আসতে শুরু করায় শহরের সমস্ত হোটেল বুক হয়ে গেছে। দর্শনার্থীদের সুবিধার জন্য স্থানীয় বারোয়ারি ও স্কুলবাড়ির মণ্ডপে থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন: ককটেল তুবড়ি, কালার চেঞ্জিং ফুলঝুরি..! এবার বাজার কাঁপাতে প্রস্তুত বুড়িমার গ্রিন বাজি, দাম কত?

পাশাপাশি রাতে অতিরিক্ত বাস ও ফেরি পরিষেবা চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধায়ক উল্লেখ করেন, ‘জিরো রিস্ক’ নিশ্চিত করতে জেলা প্রশাসন দফায় দফায় এলাকা পরিদর্শন করেছে। নাচের সময় প্রতিমার হাতের ভারী খাঁড়া, মুণ্ডমালা ও বিশাল মুকুটের ভারে যাতে কোনো বিপদ না ঘটে, সেজন্য মৃৎশিল্পীদের প্রতিমার কাঠামো বিশেষ বাঁশ দিয়ে অতিরিক্ত শক্তপোক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে কঠোর নজরদারি ও বিধিনিষেধের মধ্য দিয়ে উৎসবকে সফল করতে প্রশাসন প্রস্তুত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *