স্কুল-হাসপাতাল থেকে বেসরকারি সংস্থা—সবাই যুক্ত
এই ৩০০টি প্রতিষ্ঠানকে Offline Verification Seeking Entities (OVSE) হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে হোটেল-রেস্তোরাঁ, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান, ইভেন্ট আয়োজক সংস্থা, Swiggy-Zomato-র মতো সংস্থা এবং সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত প্রতিষ্ঠান রয়েছে।
২০২৭ সালের জানুয়ারি থেকে এই ব্যবস্থা আরও উন্নতভাবে কার্যকর হবে। UIDAI দীর্ঘদিন ধরেই সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থা, হোটেল-রেস্তোরাঁ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। লক্ষ্য হল ফোটোকপির পরিবর্তে অ্যাপ-ভিত্তিক ডিজিটাল পরিচয় যাচাই ব্যবস্থা চালু করা।
UIDAI জানিয়েছে, গত এক বছরে ১০০-র বেশি বড় সংস্থাকে এই ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে। বর্তমানে গ্যাস, জল, বিদ্যুৎ সংযোগ থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজেও আধার কার্ডের ফোটোকপি জমা দিতে হয়। ব্যাঙ্ক এবং বাজারের ছোট-বড় বিভিন্ন কাজেও আধারের ফোটোকপি চাওয়া হয়।
