Headlines

Birbhum News: তারাপীঠে জমজমাট ‘মহাশক্তি মহাসঙ্গম’, সংস্কারের পর গর্ভগৃহ প্রবেশের বিশেষ পুজো ও মহাযজ্ঞে ভক্তদের ঢল devotees flock to the temple for special rituals at Tarapith | বীরভূম


Last Updated:

Tarapith: লক্ষ্মীপুজোয় গর্ভগৃহ ফেরার পর এবার তারাপীঠে জমজমাট মহাশক্তি মহাসঙ্গম ও মহাযজ্ঞ

+

News18

News18

বীরভূম,সৌভিক রায়: কৌশিকী অমাবস্যার রেশ কাটতে না কাটতেই বিশেষ ধর্মীয় অনুষ্ঠান ও পুজোয় মুখরিত হয়ে উঠল বীরভূমের পবিত্রপীঠ তারাপীঠ। শুক্রবার সকাল থেকেই মা তারার মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ ‘মহাশক্তি মহাসঙ্গম’ অনুষ্ঠান।

সুদীর্ঘ মন্দির সংস্কারের পর মা তারার মূল গর্ভগৃহে ফিরে আসার উপলক্ষেই এই বিশেষ আয়োজন, যা ঘিরে তারাপীঠ চত্বরে ভক্তদের অভূতপূর্ব সমাগম লক্ষ্য করা গেছে। মন্দির কমিটি সূত্রে জানা যায়, কৌশিকী অমাবস্যার ঠিক পরেই গর্ভগৃহ সংস্কারের কাজের জন্য মা তারাকে মূল গর্ভগৃহ থেকে সাময়িকভাবে বের করে মন্দিরের পার্শ্ববর্তী শিবমন্দিরে স্থানান্তরিত করা হয়েছিল।

আরও পড়ুন-মর্মান্তিক মৃত্যু! হৃদরোগই কেড়ে নিল জনপ্রিয় অভিনেত্রীকে, আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া

মহালয়ার দিনই মায়ের মূল গর্ভগৃহে ফিরে আসার কথা থাকলেও, কিছু অনিবার্য কারণে সংস্কার কাজ সেই সময় সম্পূর্ণ হয়নি। বিশেষ করে দিল্লিতে চলা অবরোধের ফলে মা তারার মন্দির সংস্কারের বেশ কিছু সরঞ্জাম এসে পৌঁছয়নি। সেই কারণে সংস্কারের কাজ কিছুটা থমকে গিয়েছিল। পরবর্তীতে লক্ষ্মীপুজোর দিন মা তারাকে প্রথমে বিশ্রাম মঞ্চে এবং সেখান থেকে সন্ধ্যায় নবনির্মিত সংস্কারকৃত গর্ভগৃহে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

এদিন মায়ের পুজো দিয়ে বিধায়ক রত্না দেবনাথ বলেন, “মা তারার কাছে সকলের জীবনে শান্তি ও কল্যাণ কামনা করেছি। পাশাপাশি, আমার মেয়ে যাতে ন্যায়বিচার পায়, তার জন্যও মায়ের চরণে একান্ত প্রার্থনা জানিয়েছি।” বিশেষ এই পুজো ও মহাযজ্ঞকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই তারাপীঠের গর্ভগৃহ ও আশপাশের চত্বর ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মহাশক্তি মহাসঙ্গমের এই অনুষ্ঠানকে ঘিরে পুলিশ ও মন্দির কমিটির পক্ষ থেকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *