নিজের সংকল্পের কথা জানিয়ে সুরেন্দ্র বলেন, ‘‘আমার শরীরে যন্ত্রণা হচ্ছে ঠিকই, কিন্তু আমার মনোবল ভেঙে যায়নি। যতক্ষণ নদীতে একফোঁটা আবর্জনাও থাকবে, ততক্ষণ তা সরানোর জন্য নিজের সাধ্য মতো সবকিছু করব। মানুষের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে নদীর জলে আবর্জনা ফেলবেন না। মানুষ যদি আরও সচেতন হন এবং আমাকে প্রয়োজনীয় সহযোগিতা করেন, তা হলে কোনও পড়ুয়াকে নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে নদী পরিষ্কার করতে হবে না।’’
