Headlines

Vidyasagar University Diploma MBBS ছাড়াই জনস্বাস্থ্যে উচ্চশিক্ষার সুযোগ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু | লেটেস্ট শিক্ষার খবর


Last Updated:

Vidyasagar University Diploma: রোগতত্ত্ব থেকে জনস্বাস্থ্য পরিচালনা, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এক বছরের বিশেষ ডিপ্লোমা কোর্স, কারা করতে পারবেন আবেদন?

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে নতুন ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু

মেদিনীপুর, রঞ্জন চন্দ: এমবিবিএস ছাড়াই জনস্বাস্থ্যের পাঠ, অভিনব ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

চিকিৎসাবিজ্ঞান সংক্রান্ত উচ্চশিক্ষার ক্ষেত্রে কেবল এমবিবিএস ডিগ্রি থাকলেই সুযোগ মিলবে— প্রচলিত এই ধারণা ভেঙে বিজ্ঞানের অন্যান্য শাখার পড়ুয়াদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়।

আধুনিক স্বাস্থ্য পরিকাঠামো ও রোগতত্ত্বের ক্রমবর্ধমান গুরুত্বের কথা মাথায় রেখে বিশেষ ডিপ্লোমা কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করল পশ্চিম মেদিনীপুরের এই শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’-এর অধীনে ‘ডিপার্টমেন্ট অব বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগের উদ্যোগে এই অভিনব পাঠ্যক্রমটি পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু CBSE-র বোর্ড পরীক্ষা, ১০১ দিন সময় হাতে, দেখে নিন দশম ও দ্বাদশের রুটিন

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এক বছর মেয়াদি এই কোর্সের নাম ‘ডিপ্লোমা ইন এপিডেমিয়োলজি অ্যান্ড পাবলিক হেলথ’। মানবদেহে রোগের প্রাদুর্ভাব, সংক্রমণের চরিত্র, বিস্তারের অভিমুখ ও রোগ প্রতিরোধের উপায় নিয়ে এখানে মূলত পাঠদান করা হবে। কোনও নির্দিষ্ট এলাকায় কী ভাবে রোগ দ্রুত মহামারি আকার ধারণ করে, জনগোষ্ঠীর কোন বয়সসীমার মানুষ বেশি আক্রান্ত হন এবং নীতি নির্ধারণের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা যায়, তা বিশদে শেখানো হবে। পাঠ্যক্রমে জনস্বাস্থ্য পরিচালনা, টিকাকরণ, স্বাস্থ্য সচেতনতা এবং গবেষণামূলক ডেটা বিশ্লেষণের উপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে।

কোর্সের যোগ্যতা নির্ধারণেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জীবনবিজ্ঞান কিংবা পুষ্টিবিজ্ঞানে স্নাতক প্রার্থীরা এই কোর্সে আবেদন জানাতে পারবেন। পাশাপাশি, নার্সিং পড়ুয়াদের জন্যও আবেদনের পথ খোলা রাখা হয়েছে। এক বছরের এই কোর্সে সপ্তাহে এক দিন চার ঘণ্টার বিশেষ ক্লাস হবে, যার ফলে গবেষক বা চাকরিজীবীদের পক্ষেও পঠনপাঠন চালানো সহজ হবে। পাঠ্যক্রমটির কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন ড. ছন্দা মল্লিক মুখোপাধ্যায়।

আরও পড়ুন: মালদার নামী ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ, একসঙ্গে চারটি পদে চাকরির সুযোগ

এই পাঠ্যক্রমে মোট আসন সংখ্যা ধার্য হয়েছে ৫০টি। তবে মেধার তালিকার তুলনায় দ্রুততার ভিত্তিতে অর্থাৎ ‘ফার্স্ট কাম, ফার্স্ট সার্ভ’ নিয়মে যোগ্য প্রার্থীদের আসন পূরণ করা হবে। সমগ্র কোর্সের ফি ধার্য করা হয়েছে ১০ হাজার টাকা। ভর্তি সংক্রান্ত ফি জমা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ইউসিও ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (অ্যাকাউন্ট নম্বর: ১৭৪৮০১১০১০৮০৩১, আইএফএসসি: UCBA0001748) প্রকাশ করা হয়েছে।

আগ্রহী পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের ‘বায়ো-মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট’ বিভাগ থেকে সরাসরি আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করেও ফর্ম ডাউনলোড করা সম্ভব। আবেদন জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে আগামী ২৫ নভেম্বর। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে ক্লাস। কোর্স সংক্রান্ত যাবতীয় জিজ্ঞাসার জন্য office.epidemiology96@gmail.com ঠিকানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *