বাংলার দীপাবলি ও কালীপুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে রয়েছে বেশ কিছু পরিচিত আতশবাজি। তার মধ্যে রয়েছে রংমশাল, ফুলঝুরি, তুবড়ি, চরকি, রকেট, হাউই এবং রঙিন ফোয়ারা। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের আলোর বাজি। এক একটি বাক্সের আকার ও আকর্ষণীয় প্যাকেজিং দেখে থমকে যাচ্ছেন ক্রেতারা। পছন্দমতো বাজি বেছে নিতে ভিড় জমাচ্ছেন অনেকেই।
