Last Updated:
Bhanga Mela: আলপিন থেকে ল্যাপটপ, অর্ধেক দামে সব মেলায়! কবে থেকে শুরু দক্ষিণ ২৪ পরগনার ঐতিহাসিক ভাঙা মেলা, যা প্রশংসিত পিএম মোদির মুখেও। জানুন
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ১৫ জানুয়ারি থেকে শুরু হবে ঐতিহাসিক ভাঙা মেলা। ইতিমধ্যেই প্রাশাসনিক বৈঠক প্রথম পর্যায়ে শেষ হয়েছে। এই মেলার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথাতেও উঠে এসেছিল গত বছর। এখানে বৈশিষ্ট্য হল এখানে সমস্ত ভাঙা ও পুরনো জিনিসপত্র বিক্রি হয়। দক্ষিণ বিষ্ণুপুরে লক্ষ লক্ষ মানুষ আসে সেই সময়। এবছর ঠিক হয়েছে মেলা শুরু হবে ১৫ জানুয়ারি। তার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকবে তিনটি থানার পুলিশ কর্মীরা। মন্দিরবাজার, মথুরাপুর, রায়দিঘি থানার পুলিশ কর্মীরা থাকবেন সেখানে। গঙ্গাসাগর মেলার পর দক্ষিণ ২৪ পরগনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ মেলা এই মেলা।
এই মেলার বৈশিষ্ট্য হল এখানে সমস্ত কিছু পুরনো জিনিসপত্র বিক্রি হয়। আলপিন থেকে শুরু করে আলমারি-দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে দুষ্প্রাপ্য অ্যান্টিক জিনিসপত্র সবকিছুই পাওয়া যায়। যার টানে লক্ষ লক্ষ মানুষ আসেন।
সাধারণ মানুষের কাছে কম দামে প্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ এখানে থাকে রয়েছে, তেমনই সংগ্রাহকদের জন্যও এখানে লুকিয়ে থাকে বহু মূল্যবান সামগ্রী। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, ফ্রিজ, লোহার জিনিসপত্র, খাট, আলমারি, বই, শিশুদের খেলনা, জুতো-প্রায় সব ধরনের জিনিসই মিলছে এই মেলায়। সবই পুরনো হলেও দামের দিক থেকে তা নতুন জিনিসের অর্ধেক, কখনও তার থেকেও কম।

