তাঁর অনুগামীদের একাংশের দাবি, আমেরিকার ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসবাদী হামলা, চেরনোবিল পারমাণবিক বিপর্যয়, প্রিন্সেস ডায়ানার মৃত্যু, ২০০৪ সালের ভারত মহাসাগরের সুনামি, ব্রেক্সিট এবং আইএসআইএসের উত্থানের মতো গুরুত্বপূর্ণ ঘটনার ইঙ্গিত আগেই দিয়েছিলেন বাবা ভাঙ্গা। এমনকী, তাঁর ভবিষ্যদ্বাণীর প্রায় ৮৫ শতাংশ সত্যি হয়েছে বলেও দাবি করা হয়।
