Headlines

রাতের অন্ধকারে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে আগুন! ঘটনাকে ঘিরে চাঞ্চল্য TMC News: Former Trinamool Block President’s House Catches Fire at Night, Creates Stir | দক্ষিণ ২৪ পরগনা


Last Updated:

রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের এক প্রাক্তন ব্লক সভাপতির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে আগুন লাগল এবং এর নেপথ্যে কোনও কারণ রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ভস্মীভূত গোটা বাড়ি
ভস্মীভূত গোটা বাড়ি

সন্দেশখালি , অনুপম সাহা: সন্দেশখালীর তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা *দিলীপ মল্লিক* এর বাড়িতে রাতের অন্ধকারে আগুন । পুরো বাড়ি পুড়ে ভস্মীভূত । দিলীপ মল্লিক বা তার পরিবারের কেউ বাড়িতে না থাকায় প্রাণহানি ঘটনা ঘটেনি ।সন্দেশখালি থানার *বউ ঠাকুরণী* এলাকার ঘটনা ।

গতকাল গভীর রাতে *দিলীপ মল্লিক* এর বাড়িতে হঠাৎই আগুন ধরে যায় । এলাকার মানুষ দেখতে পেলেও কিছু করতে পারিনি। বাড়ির ভেতরে থাকা সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে ।

সন্দেশখালি সহ রাজ্যে পালাবদলের পর দিলীপ মল্লিক সহ এলাকার তৃণমূলের বহু নেতা এলাকায় ছাড়া । দিলীপ মল্লিকের এই বাড়িতে কেউ থাকত না । তালা বন্ধুই ছিল বাড়ি । সেই বাড়িতে হঠাৎই রাতের অন্ধকারে আগুন ধরে গেছে । বাড়িটির এমন পজিশন যে এলাকার মানুষ বাড়ির কাছাকাছি যাওয়ার কোন পরিস্থিতি ছিল না ।

আরও পড়ুন:‘ ভয়ের সঙ্গে আপোষ করে না প্রকাশ’ আর কী জানালেন ১২ বছরের ছোট স্ত্রী

আর এই বিষয়ে দিলীপ মল্লিক ফোনে জানান- দুষ্কৃতীরাই তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে , এর আগেই তার বাড়িতে সিসি ক্যামেরা গুলো ভেঙে দেওয়া হয়েছে, তার বাড়িতে লুটপাট চালানো হয়েছে, আগে একবার তার বাড়িতে আগুন ধরানোর চেষ্টা করা হয়েছে কিন্তু এলাকার মানুষ দেখে ফেলে তারা বাইক নিয়ে চম্পট দেয়, এবার রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। চার তারিখের পর থেকে আমি অন্য বাড়িতে আছি, আমার জমি জমা সব পড়ে আছে সেখানে এ বছর চাষও করতে পারিনি। কিন্তু এই বিষয়ে এলাকার মানুষের বা তৃণমূলের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *