Headlines

Bangla News ‘বেলপাতা লাগবে’, গাছে তুলে অভিনব কায়দায় মোবাইল চুরি, কাটোয়ায় দুই দুষ্কৃতীর কাণ্ডে চাঞ্চল্য | পূর্ব বর্ধমান


Last Updated:

Bangla News: বেলপাতা পাড়ার অনুরোধ, সুযোগ বুঝে পাঁচ যুবকের মোবাইল নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর।

মোবাইল কেপমারির এমন অভিনব কৌশলে হতবাক এলাকার মানুষ।
মোবাইল কেপমারির এমন অভিনব কৌশলে হতবাক এলাকার মানুষ।

কাটোয়া, পূর্ব বর্ধমান: বেলপাতা পাড়ার অনুরোধ, সুযোগ বুঝে পাঁচটি মোবাইল নিয়ে চম্পট দুই দুষ্কৃতীর। বেলগাছে তুলে দিয়ে পাঁচটি মোবাইল নিয়ে চম্পট দিল দুই দুষ্কৃতী। মোবাইল কেপমারির এমন অভিনব কৌশলে হতবাক এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার মাখালতোড় গ্রামের পশ্চিমপাড়ায়।

জানা গিয়েছে, মাখালতোড় গ্রামের ছয় যুবক রাস্তার ধারে বসে গল্পগুজব করছিলেন। সেই সময় নম্বরবিহীন একটি মোটরবাইকে করে দুই ব্যক্তি সেখানে এসে যুবকদের কাছে বেলগাছ থেকে বেলপাতা পেড়ে দেওয়ার অনুরোধ করে। এর বিনিময়ে টাকা দেওয়ার কথাও জানিয়েছিল তারা। দুই আগন্তুকের মাথাতেই ছিল হেলমেট। প্রতারিত যুবক রোহিত মাঝি জানান, ওই দুই ব্যক্তি নিজেদের খুব বিপদে পড়েছেন বলে কাতরভাবে সাহায্যের আবেদন করছিলেন। তাঁদের কথায় পাঁচজন যুবককে বেলগাছে উঠে বেলপাতা পাড়তে বলা হয়। পাশাপাশি, একজনকে আমের ডাল সংগ্রহের জন্য অন্য এলাকায় যেতে বলা হয়।

রণদেব মুখোপাধ্যায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *