এছাড়াও রয়েছে পুরনো দিনের বক্স ক্যামেরা, ফোল্ডিং ক্যামেরা এবং বিভিন্ন সময়ের দুর্লভ ক্যামেরা। নিকোরম্যাট, নিকন, ক্যানন, অ্যাগফা, মিনোল্টা, জেনিথ, পেন্টাক্স, কোডাক, ফুজি, রিকো-সহ একাধিক নামী সংস্থার ক্যামেরা জায়গা পেয়েছে তাঁর সংগ্রহে। প্রতিটি ক্যামেরার সঙ্গেই জড়িয়ে রয়েছে প্রযুক্তির বিবর্তনের ইতিহাস।
