Headlines

Crime News: ভাড়া বাড়িতে একাই থাকতেন, রমরমিয়ে মহিলা চালাচ্ছিলেন ‘গোপন’ ব্যবসা! আচমকা পুলিশি হানায় যা উদ্ধার হল নদিয়ায়… | Crime News Rented House secret business Racket Busted Woman Arrested With Heroin And Cash from Ranaghat | নদিয়া


Last Updated:

Crime News: নদিয়ার রানাঘাট শহরের জনবহুল ষষ্ঠীতলা এলাকায় এক ভাড়াবাড়িতে একা থাকা মহিলার কারবার দেখে হতবাক পুলিশ। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।

মাদক কারবারে ধৃত মহিলা রিতা সিংহ
মাদক কারবারে ধৃত মহিলা রিতা সিংহ

রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: রানাঘাট শহরের জনবহুল ষষ্ঠীতলা এলাকায় ভাড়াবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও হেরোইন উদ্ধার করল রানাঘাট থানার পুলিশ। এই ঘটনায় রিতা সিংহ রায় নামে আনুমানিক ৫২ বছর বয়সি এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা নগদ, ৩৯ পুড়িয়া হেরোইন এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই মাদক কারবারের পিছনে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে রানাঘাট শহরের ব্যস্ততম ষষ্ঠীতলা পাড়া এলাকার একটি বাড়িতে একা ভাড়াটিয়া হিসেবে থাকতে শুরু করেন রিতা সিংহ রায়। বাইরে থেকে সাধারণ ভাড়াটিয়া বলে মনে হলেও ওই বাড়ির আড়ালে মাদক কারবার চলছিল বলে অভিযোগ। সম্প্রতি গোপন সূত্রে এই সংক্রান্ত খবর আসে রানাঘাট থানার পুলিশের কাছে।

ধৃত মহিলা দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, নাকি সম্প্রতি এই অবৈধ ব্যবসা শুরু করেছিলেন, তা-ও তদন্তসাপেক্ষ। এই ঘটনার নেপথ্যে কোনও বড় মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে কি না, তা জানার চেষ্টা করছে রানাঘাট থানার পুলিশ। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *