Headlines

Darjeeling Ropeway: দার্জিলিং পর্যন্ত ২১ কিলোমিটার নতুন রোপওয়ে! জুড়বে কার্শিয়াঙ..টয়ট্রেনের মতোই নর্থ বেঙ্গলে এবার নতুন আকর্ষণ | শিলিগুড়ি খবর


কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ

উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বড় পদক্ষেপ রাজ্যের। কালিম্পংয়ে তৈরি হবে নতুন মেডিক্যাল কলেজ। আগামী ৯ ডিসেম্বর এই মেডিক্যাল কলেজের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে পাহাড়ের মানুষের চিকিৎসার সুযোগ আরও বাড়বে। পাশাপাশি চিকিৎসার জন্য সমতলে যাওয়ার প্রয়োজনও অনেকটা কমবে বলে আশা প্রশাসনের।

শুধু নতুন মেডিক্যাল কলেজ নয়, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, মিরিক এবং শিলিগুড়ির হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই হাসপাতালগুলির সংস্কার ও আধুনিকীকরণের মাধ্যমে সাধারণ মানুষকে আরও উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার পরিকল্পনা রাজ্যের।

দীর্ঘ রোপওয়ে

পাহাড়ের যোগাযোগ ও পর্যটন ব্যবস্থার উন্নয়নেও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত ২১ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে তৈরির অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্প বাস্তবায়িত হলে পাহাড়ে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি যানজট কমবে এবং পর্যটকদের কাছেও নতুন আকর্ষণ হয়ে উঠবে এই রোপওয়ে।

কয়েকটি সূত্র মারফত খবর, পাহাড়ের রানি দার্জিলিংয়ে রোপওয়ে নির্মাণের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে আদানি গোষ্ঠী! মূলত কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত নির্মাণ করা হতে পারে রোপওয়ে। এর দৈর্ঘ্য হতে পারে ২৫ থেকে ৩০ কিলোমিটার। নবান্ন সূত্রে যা খবর, কলকাতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে এই বিশেষ প্রকল্প নিয়ে আদানি গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর  বিশেষ প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

একই সাথে রোপওয়ে চালানোর জন্য যে প্রযুক্তি সেই প্রযুক্তিকে ব্যবহার করে একসাথে সর্বোচ্চ ৮০০ থেকে ১৮০০ জন যাত্রী পরিবহন করা যাবে এই ব্যবস্থায়। বিশেষজ্ঞরা বলছেন, এই রোপওয়ে তৈরি হয়ে গেলে বর্তমানে ৩০ কিলোমিটার পথ অতিক্রম করতে যতটা সময় লাগে তার অর্ধেক বা তারও কম সময়ে রোপওয়েতে চেপে দার্জিলিং থেকে কার্শিয়াং আবার কার্শিয়াং থেকে দার্জিলিং আসতে পারবেন পর্যটকরা।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের কেদারনাথ পর্যন্ত রোপওয়ে প্রকল্পের দায়িত্ব নিয়েছে আদানি গোষ্ঠী। এর জন্য ব্যয় করা হতে পারে ৮ হাজার ৮১ কোটি টাকা। একই পথ ধরে রাজ্যের রোপওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে পর্যটকদের জন্য অন্যতম বৃহৎ প্রবেশদ্বার হয়ে উঠবে কাশিয়াং। জানা যাচ্ছে, প্রকল্পটি সরকারি স্তরে অনুমোদন পেলেই ডাকা হতে পারে টেন্ডার।

লেবং গ্রাউন্ড হবে আধুনিক স্টেডিয়াম

অন্যদিকে, দার্জিলিংয়ের ঐতিহ্যবাহী লেবং গ্রাউন্ডকে আধুনিক স্টেডিয়াম হিসেবে গড়ে তোলার অনুমোদন দেওয়া হয়েছে। সেখানে খেলাধুলার জন্য উন্নত পরিকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে।

মহাকাল মন্দিরের উন্নয়ন 

দার্জিলিংয়ের মহাকাল মন্দিরের উন্নয়ন ও সৌন্দর্যায়নের জন্য ১৯ কোটি টাকা বরাদ্দের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই অর্থে মন্দির চত্বরের সংস্কার, সৌন্দর্যায়ন এবং রক্ষণাবেক্ষণের কাজ করা হবে।

এর পাশাপাশি উত্তরবঙ্গের সমস্ত সরকারি পর্যটন আবাস সংস্কার ও আধুনিকীকরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটকদের জন্য উন্নত থাকার ব্যবস্থা এবং পরিষেবার মান বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *