Last Updated:
Drowning Death: স্নান করতে নেমে নিখোঁজ, পরদিন সকালে পুকুরের জল থেকে উদ্ধার গৃহশিক্ষকের নিথর দেহ! পাঁচলার দেউলপুরে শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য। এই প্রৌঢ় গত কয়েক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
পাঁচলা, হাওড়া, রাকেশ মাইতি: পুকুরে স্নান করতে নেমে নিখোঁজ গৃহশিক্ষক। পুকুর পারে পড়ে রয়েছে জুতো, ঘাটে রয়েছে গামছা ও বালতিতে ভেজানো পোশাক। পুকুর পারে নাতি ও এক ছেলের হাতে ধরে এসে হাউ হাউ করে কাঁদছেন বৃদ্ধ মা। হাওড়ার পাঁচলা থানার দেউলপুর এলাকায় এক গৃহশিক্ষকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল দেউলপুর হাসপাতাল সংলগ্ন এলাকায়। ব্যক্তির নাম সুজয় বিশ্বাস (৫১)। রবিবার দুপুর থেকে তিনি নিখোঁজ তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন ভাই ও মায়ের সঙ্গে থাকতেন অবিবাহিত সুজয়বাবু। তিনি ভাইদের মধ্যে তিনি ছিলেন ছোট। দীর্ঘদিন ধরে গৃহশিক্ষকতার সঙ্গে যুক্ত। পরিবার সূত্রে জানা যায়, এই প্রৌঢ় গত কয়েক দিন ধরে জ্বর ও সর্দিতে ভুগছিলেন। স্নান করতে গিয়ে রবিবার দুপুর ৩টের পর থেকে হঠাৎই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেল ৪:৩০টার পর থেকে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা চারপাশে খোঁজখবর শুরু করেন।
বাড়ি থেকে মাত্র ১০০ থেকে ১৫০ মিটার দূরত্বের পুকুর পাড়ে পড়ে থাকতে দেখাযায় তাঁর জুতো। ঘাটে গামছা ও বালতিতে ভেজানো পোশাক। ব্যক্তির কোনও হদিস না মেলায় পাঁচলা থানায় বিষয়টি জানান হয়। খবর পেয়ে সন্ধ্যা ৭:৩০টা নাগাদ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এদিকে সন্ধ্যার পর এলাকার মানুষ টর্চ জ্বেলে পুকুরের চারপাশে খোঁজ শুরু করে, পুকুর পাড়ে জ্বালানো হয় আলো রাতভর খোঁজ চলে।

