বৈষ্ণব ধর্ম ও সংস্কৃতির পীঠস্থান নদিয়ার শান্তিপুর। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব ও অদ্বৈত আচার্যের স্মৃতিবিজড়িত এই জনপদে বৈষ্ণবীয় পরম্পরার পাশাপাশি দীর্ঘদিন ধরে চলে আসছে শাক্ত আরাধনাও। কালীপুজোকে কেন্দ্র করে শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে নানা প্রাচীন পুজো, যেগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, লোককথা এবং ব্যতিক্রমী রীতিনীতি। পাতালকালী, বোম্বাট কালী, মহিষখাগী কালী থেকে আগমেশ্বরী মাতা—প্রতিটি পুজোর রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। (ছবি ও তথ্য: মৈনাক দেবনাথ)

